মাভাবিপ্রবির ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগে গবেষণা কর্মশালা

১১ নভেম্বর ২০২৩, ০১:০৪ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৩ PM
কর্মশালায় বক্তব্য রাখছেন সিপিএস বিভাগের চেয়ারম্যান ধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুক

কর্মশালায় বক্তব্য রাখছেন সিপিএস বিভাগের চেয়ারম্যান ধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুক © টিডিসি ফটো

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের আয়োজনে 'কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টেটিভস ডাটা এনালাইসিস' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১১ নভেম্বর) সকাল ১০ টায় বিভাগের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন কর্মশালার প্রধান অতিথি মাভাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন।

সিপিএস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুকের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ আর এম সোলাইমান। 

কর্মশালার রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন আইসিডিডিআরবি এর সহকারী গবেষক মো. আহসানুল হক ও রিসার্চ অফিসার আকাশ সাহা এবং স্বাগত বক্তব্য রাখেন সিপিএস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ইশতিয়াক আহমেদ তালুকদার।

দিনব্যাপী এ কর্মশালায় মাভাবিপ্রবির ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

ভিসি ভবনের পাশেই গরু জবাই জবি শিক্ষার্থীদের
  • ১৬ অক্টোবর ২০২৬
ডিগ্রি প্রথম বর্ষের দুই দিনের পরীক্ষার তারিখ পরিবর্তন, নতুন…
  • ১৬ অক্টোবর ২০২৬
বুটেক্সের দ্বিতীয় সমাবর্তন: নিবন্ধনের সময় বাকি আর মাত্র ৫ দ…
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস উদ্‌যাপন, চোখে স্প্রে ঢুকে…
  • ১৬ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে দুই পুলিশকে আটক করে নিয়ে গেল বিএসএফ
  • ১৬ অক্টোবর ২০২৬