হরতালেও হাবিপ্রবিতে স্বাভাবিক নিয়মেই চলবে ক্লাস-পরীক্ষা

২৯ অক্টোবর ২০২৩, ১২:১১ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বিএনপি- জামায়াতের হরতালের ডাকের পরও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) স্বাভাবিক নিয়মেই চলবে ক্লাস-পরীক্ষা। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশীদ। 

তিনি বলেন, আগামীকাল রবিবার (২৯ অক্টোবর) বিরোধী রাজনৈতিক দলগুলোর ডাকা হরতালের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে কোন প্রভাব পরবে না। ক্লাস-পরীক্ষাসহ ক্যাম্পাসের যাবতীয় কার্যক্রম স্বাভাবিকভাবে যথারীতি চলবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবহনগুলো সিডিউল মোতাবেক চলবে। তবে পরিস্থিতি অবনতি হলে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

উল্লেখ্য, এর আগে বিকেলে রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ থেকে রোববার সারাদেশে হরতালের ডাক দিয়েছে বিএনপি।

বাংলাদেশ আর আই অ্যাম জিপিএ ফাইভের যুগে ফিরে যেতে চায় না: ডে…
  • ১৬ অক্টোবর ২০২৬
সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ভিডিও, শিবির নেত…
  • ১৬ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্র-পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে পাকিস্তানের প…
  • ১৬ অক্টোবর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটন…
  • ১৬ অক্টোবর ২০২৬
অযোগ্য শিক্ষকের অধীন পিএইচডি করলে তত্ত্বাবধায়কের চেয়ে বেশি …
  • ১৬ অক্টোবর ২০২৬
আইসিসির ডিমেরিট পয়েন্ট পাওয়ার পর লর্ডসের পিচই তুলে ফেলল এমস…
  • ১৬ অক্টোবর ২০২৬