রুয়েটে ২ কোটি ২৮ লক্ষ টাকার গবেষণা প্রকল্প অনুমোদন

০৭ অক্টোবর ২০২৩, ০৩:১০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
রুয়েটে ২ কোটি ২৮ লক্ষ টাকার গবেষণা প্রকল্প অনুমোদন

রুয়েটে ২ কোটি ২৮ লক্ষ টাকার গবেষণা প্রকল্প অনুমোদন © টিডিসি ফটো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নতুন ৫৩ জন শিক্ষক ও গবেষকের গবেষণা প্রকল্প অনুমোদন করা হয়েছে। সেই সঙ্গে প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য ২ কোটি ২৮ লক্ষ ৭২ হাজার বরাদ্দ দেওয়া হয়েছে।   

শনিবার (৭ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত গবেষণা সম্পর্কিত মূল্যায়ন কমিটির সভায় প্রকল্পগুলোর অনুমোদন ও সেগুলো বাস্তবায়নের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে।  

এসময় সভার সভাপতি ও রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, অনুমোদিত গবেষণা প্রকল্পগুলো আগামী এক বছরের মধ্যে সম্পন্ন করতে হবে। সভায় ২০২২-২০২৩ অর্থবছরে গবেষণা প্রকল্পগুলো চূড়ান্ত প্রতিবেদন আগামী ১০ অক্টোবর সেমিনার আয়োজনের মাধ্যমে উপস্থাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়াও সভায় তিন শিক্ষকের গবেষণা কার্যক্রমের ভিত্তিতে জার্নাল প্রকাশের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে।   

গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক ও এই কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. মো. ফারুক হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় গণিত বিভাগের অধ্যাপক ড. মো. শামছুল আলম, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মাসুদ রানা, কম্পট্রোলার নাজিমউদ্দীন আহম্মদ এবং প্রধান প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন উপস্থিত ছিলেন। 

‘কাকা, এখানে একটা বাচ্চা পড়ে আছে’— গহীন বাঁশঝাড়ে যেভাবে পাও…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়া-জাপানসহ চার দেশে বাকৃবির ৩৫ শিক্ষার্থীর ইন্টার্নশ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দল ঘোষণা বিসিবির
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
কোন এলাকায় কত শতাংশ বাড়িভাড়া পাবেন সরকারি চাকরিজীবীরা
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
 নতুন পে-স্কেল অনুযায়ী কবে থেকে বর্ধিত বেতন পাবেন সরকারি চা…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
পরীক্ষা প্রস্তুতির দুশ্চিন্তায় কলেজছাত্রীর আত্মহত্যা, চিরকু…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬