রুয়েটের ক্লাস শুরু ৩০ সেপ্টেম্বর, র‍্যাগিংয়ে কঠোর নিষেধাজ্ঞা 

২৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৯ PM
রুয়েটের ক্লাস শুরু ৩০ সেপ্টেম্বর

রুয়েটের ক্লাস শুরু ৩০ সেপ্টেম্বর © সংগৃহীত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর ২০২২-২৩ শিক্ষাবর্ষের ক্লাস আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে। ক্যাম্পাস, হল ও বাহিরে যেকোনো প্রকার মাদক ব্যবহার ও র‍্যাগিং থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে রুয়েট প্রশাসন। 

শনিবার (২৩ সেপ্টেম্বর) রুয়েটের ছাত্র কল্যাণের পরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অতীতে কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ নানাভাবে হয়রানি ও প্রাণহানির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সিনিয়র শিক্ষার্থী কর্তৃক জুনিয়র শিক্ষার্থীদের হয়রানির শিকারও হয়েছে। এমনকি ক্যাম্পাস অশান্ত করে শিক্ষার সামগ্রিক পরিবেশকে বিঘ্ন ঘটাচ্ছে। 

আরও পড়ুন: ঢাবির শূন্য ৯৩ আসনে ভর্তিতে ‘আগ্রহী’, জানাতে হবে আজকের মধ্যে

আরও বলা হয়েছে, ক্যাম্পাস ও হলে কোনো প্রকার মাদক ব্যবহার ও র‍্যাগিং আইনত দণ্ডনীয় অপরাধ। এমতাবস্থায় ক্যাম্পাস, হল ও হলের বাহিরে যেকোনো প্রকার মাদক ব্যবহার ও র‍্যাগিং থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হলো। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শান্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রিসভার বৈঠক শুরু, আলোচনায় অনলাইন ক্লাস
  • ০২ এপ্রিল ২০২৬
পূর্বাচলে ঢাবির বর্ধিত ক্যাম্পাসের দাবি স্থানীয় এমপির, জবাব…
  • ০২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা, মানতে হবে যেসব নির্দেশন…
  • ০২ এপ্রিল ২০২৬
শ্যুটার ফয়সাল ও তার সহযোগীদের ১৪ দিনের রিমান্ডে দিল আদালত
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় নিলেন এসিল্যান্ড
  • ০২ এপ্রিল ২০২৬
ক্রয়সংক্রান্ত জটিলতায় টিকার অভাবে হামের প্রাদুর্ভাব বাড়ায় জ…
  • ০২ এপ্রিল ২০২৬