‎রুয়েটে ভবন নির্মাণে অতিরিক্ত ৭ কোটি টাকা ব্যয়ের অনুমোদন

২২ জুলাই ২০২৬, ০৮:৩২ PM
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত ও টিডিসি সম্পাদিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) অধিকতর উন্নয়ন (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পের অংশ হিসেবে নির্মাণাধীন ১০ তলা প্রশাসনিক ভবনের কাজের নকশা ও পরিমাণগত পরিবর্তন (ভেরিয়েশন) সংক্রান্ত অতিরিক্ত ব্যয় অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এ বাবদ প্রকল্পে অতিরিক্ত ৭ কোটি ৩৩ লাখ ৬৯ হাজার ৩৮৯ টাকা বরাদ্দের প্রস্তাব অনুমোদিত হয়েছে।

‎বুধবার (২২ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

‎জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পের আওতায় ১০ তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন নির্মাণের কাজ বিশ্বাস ট্রেডিং অ্যান্ড কনস্ট্রাকশনের সঙ্গে ৩৭ কোটি ৭৭ লাখ ৩০ হাজার টাকায় চুক্তিবদ্ধ হয়।

‎তবে নির্মাণকাজ চলমান অবস্থায় প্রকল্পের নকশায় পরিবর্তন আনা হলে চুক্তিভুক্ত ও চুক্তি বহির্ভূত কয়েকটি কাজের পরিমাণ বৃদ্ধি ও হ্রাস পায়। এর ফলে ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ৭ কোটি ৩৩ লাখ ৬৯ হাজার ৩৮৯ টাকা ব্যয় প্রয়োজন হয়। এই ব্যয় বাড়ানোর অনুমোদনের ফলে সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ৪৫ কোটি ১০ লাখ ৯৯ হাজার ৩৮৯ টাকা।

‎প্রকল্পটির দ্বিতীয় সংশোধনী পরিকল্পনা মন্ত্রণালয় ২০২৫ সালের ১৮ মে অনুমোদন করে। প্রকল্পের মেয়াদ ১৪ ফেব্রুয়ারি ২০১৭ থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত নির্ধারিত রয়েছে। ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ব্যয় মূল চুক্তিমূল্যের প্রায় ১৯ দশমিক ৪২ শতাংশ।

‎সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠানের প্রণীত প্রাথমিক প্রাক্কলনে কিছু অসঙ্গতি থাকায় নির্মাণকাজে একাধিক পরিবর্তন আনতে হয়। এর ফলে ভবনের ভিত্তি নির্মাণ, অগ্নিনির্বাপণ ব্যবস্থার জন্য পানির রিজার্ভার, কংক্রিটের পরিমাণ এবং মৃদু ইস্পাতের (মাইল্ড স্টিল) রডের ব্যবহার পূর্বনির্ধারিত হিসাবের তুলনায় বৃদ্ধি পায়।

‎এ ছাড়া ভবনের নিরাপত্তা ও অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে ভিডিও নজরদারি ব্যবস্থার সংরক্ষণ যন্ত্র স্থাপন, প্রতিটি তলায় প্রয়োজনীয় ক্যাবল সংযোগ, ফায়ার কন্ট্রোল প্যানেল এবং অগ্নিপ্রতিরোধী দরজা সংযোজনের প্রয়োজন দেখা দেয়। এসব অতিরিক্ত কাজের কারণে প্রকল্পের ব্যয় বৃদ্ধি পাওয়ায় অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রস্তাব সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কাছে উপস্থাপন করা হয় এবং কমিটি তা অনুমোদন দেয়।

ট্যাগ: রুয়েট
মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা আগস্ট মাসের বেতন পাবেন কখন, জান…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ইন্ডাকশন না ইনফ্রারেড কোন চুলায় খরচ কম?
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে মাদক কারবারের বিরোধে যুবককে কুপিয়ে হত্যা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে সারের গোডাউনে অভিযান, ছয় ব্যবসায়ীকে জরিমানা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
৩ দফায় দেশের বাজারে সোনার দামে বড় পতন, আজ ভরি কত?
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির হলে গাঁজা সেবন, সরঞ্জামসহ ৫ শিক্ষার্থীকে হাতেনাতে ধরল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬