মাভাবিপ্রবিতে সফটওয়্যারের মাধ্যমে ফলাফল প্রস্তুত ও প্রকাশ

২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৬ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৬:০৪ PM

© টিডিসি ফটো

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ‘অটোমেশন অব রেজাল্ট প্রসেসিং সিস্টেম সফটওয়্যার’ এর মাধ্যমে শিক্ষার্থীদের সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফলাফল প্রস্তুত ও প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। টেবুলেশন সীট প্রিন্টের মাধ্যমে সোমবার (২৪ সেপ্টেম্বর) সকালে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ফার্মেসী বিভাগের ১ম বর্ষ ১ম সেমিস্টারের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন বলেন, সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা সফল হতে পেরেছি। অটোমেশন আমাদের বিশ্ববিদ্যালয়ের বড় অর্জন। রেজাল্ট অটোমেশন চালুর মাধ্যমে স্মার্ট বাংলাদেশের অংশীদার হিসেবে আমরা গর্বিত।

আরও পড়ুন: কওমি মাদ্রাসায় বিদেশি শিক্ষার্থী বাড়ছে

অটোমেশন অব রেজাল্ট প্রসেসিং সিস্টেম সফটওয়্যার কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষার্থীরা সঠিকভাবে সঠিক সময়ের মধ্যে তাদের অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পেরেছে। সংশ্লিষ্ট বিভাগের সম্মানিত শিক্ষকগণ সঠিক সময়ের মধ্যে অনলাইনে ফলাফল জমা দিয়েছেন। সকলের সহযোগিতায় আজ আমরা অটোমেশন প্রক্রিয়ায় ফলাফল প্রকাশ করতে পেরেছি।

অনুষ্ঠানের সভাপতি অটোমেশন অব রেজাল্ট প্রসেসিং সিস্টেম সফটওয়্যার কমিটির আহবায়ক ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ ইকবাল মাহমুদ অটোমেশন সিস্টেমের সাথে জড়িত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম। এসময় রিজেন্ট বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বীকন ফার্মাসিউটিক্যালসে মেডিকেল ইনফরমেশন অফিসার নিয়োগে বিজ্…
  • ১৬ অক্টোবর ২০২৬
বিশ্ব মেরুদণ্ড দিবসে চট্টগ্রামে জনসচেতনতায় একযোগে চিকিৎসক-শ…
  • ১৬ অক্টোবর ২০২৬
দেড় বছরে অন্তর্বর্তী সরকার যে ক্ষতি করেছে, তা বর্ণনা করে শে…
  • ১৬ অক্টোবর ২০২৬
যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৭…
  • ১৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৩৯ কর্মকর্তা-কর্মচার…
  • ১৬ অক্টোবর ২০২৬
স্বাস্থ্যের সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের লাইব্রেরিতে তিন…
  • ১৬ অক্টোবর ২০২৬