বশেফমুবিপ্রবির নুরুন্নাহার বেগম হলের নতুন প্রভোস্ট মৌসুমী

২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩০ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক মৌসুমী আক্তার

ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক মৌসুমী আক্তার © টিডিসি ফটো

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল নুরুন্নাহার বেগম হলের নতুন প্রভোস্ট হিসেবে নিযুক্ত হয়েছেন ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক মৌসুমী আক্তার। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) উপাচার্যের আদেশক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, 'বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনের প্রথম সংবিধির ধারা ১১(১) অনুযায়ী সুষ্ঠু হল ব্যবস্থাপনা এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থে ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক জনাব মৌসুমী আক্তার-কে তাঁর মূল দায়িত্বের পাশাপাশি ০২ (দুই) বছরের জন্য নূরুন্নাহার বেগম হলের প্রভোস্ট (ভারপ্রাপ্ত) এর অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করা হলো এবং বর্তমানে নিয়োজিত প্রভোস্ট (ভারপ্রাপ্ত) ড. মুহাম্মদ ফরহাদ আলী-এর নিকট থেকে দায়িত্ব বুঝে নেওয়ার জন্য অনুরোধ জানানো হলো।'

তিনি একই হলের হাউস টিউটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সে দায়িত্ব থেকে তাকে একই অফিস আদেশের মাধ্যমে অব্যাহতি দিয়েছেন।

এ বিষয়ে নবনিযুক্ত হল প্রভোস্ট সহকারী অধ্যাপক মৌসুমী আক্তার জানান, 'বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ট্রেজারার সিদ্ধান্তে আমাকে যে দায়িত্ব অর্পণ করেছেন সে দায়িত্ব যথাযথ ভাবে  পালন করবো এবং হলের নিয়ম শৃঙ্খলা ও হাল ব্যবস্থাপনা সর্বোচ্চ ভালো করার চেষ্টা করব। সবার কাছে আমি দোয়া চাই যেন আমি আমার দায়িত্বটা ভালোভাবে পালন করতে পারি।'

ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলা, ঘটনা নিশ্চিত করেছে জাত…
  • ১৮ মার্চ ২০২৬
১০ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক…
  • ১৮ মার্চ ২০২৬
স্বপ্নপূরণে ঈদে বাড়ি ফিরছেন না বরিশাল বিশ্ববিদ্যালয়ের অনেক …
  • ১৮ মার্চ ২০২৬
‘আমার কথা-কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্…
  • ১৮ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২৬ মার্চ
  • ১৮ মার্চ ২০২৬
পাঙাসের ভ্যাকসিন উদ্ভাবনে এগোচ্ছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence