র‍্যাগিংয়ের শিকার বিশ্ববিদ্যালয় ছাত্রী হাসপাতালে

১১ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৫ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০১ PM
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) গণিত বিভাগের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থীকে র‌্যাগিংয়ের অভিযোগ উঠেছে একই বর্ষের ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে। 

সম্প্রতি বশেফমুবিপ্রবির মাঠে র‍্যাগিংয়ের এই ঘটনা ঘটে। এই ঘটনায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই ছাত্রী।

অভিযুক্তরা হলেন, ফিশারিজ বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের ফাতেমা বিনতে হোসাইন নিশি, মোস্তাফিজুর রহমান মুরাদ, তাহরিন তাসমিয়া সিদ্দিকি হৃদী, মোহাম্মদ খাইরুল ইসলাম, ফারহানুল হক প্রান্ত ও হাবিবুর রহমান অন্তর।

ভুক্তভোগী শিক্ষার্থী শায়লা সাদিকা বলেন, ২৭ আগস্ট সন্ধ্যায় আমাকে বিশ্ববিদ্যালয় মাঠে নিশি, হৃদি, খাইরুল, প্রান্ত, মুরাদ ও অন্তর ভাই মিলে ছাত্রী হলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মানসিক নির্যাতন ও অপদস্থ করেন। এই ঘটনায় আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে শ্বাসকষ্ট ও জ্ঞান হারিয়ে ফেলি। পরে আমাকে হাপাতালে ভর্তি করা হয় এবং তখন থেকেই আমার শরীরের বাম পাশ অবশ হয়ে ছিলো যা এখনো কিছুটা আছে। হাসপাতালে থাকায় আমি আমার পরীক্ষাটিও দিতে পারিনি।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের বুলিং ও র‍্যাগিং প্রতিরোধ কমিটির আহবায়ক এবং ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক মৌসুমী আক্তার বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা তদন্ত শুরু করেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

রাবিতে ইন্টারনেটের গতি বাড়াতে ১৩ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • ২৪ জুলাই ২০২৬
নবীন ডাক্তারদের চরম দুরবস্থা ও স্ট্রাগলের কথা শুনে আমি বিমর…
  • ২৪ জুলাই ২০২৬
বিশ্ব মিডিয়ায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ
  • ২৪ জুলাই ২০২৬
ড্যাফোডিলের ভেতরে থাকা আরেক বিশ্ববিদ্যালয়কে ক্যাম্পাস ছাড়তে…
  • ২৪ জুলাই ২০২৬
রূপপুর প্রকল্পের চুক্তি ও অর্থছাড়ের প্রক্রিয়া নিয়ে ভুল ব্যা…
  • ২৪ জুলাই ২০২৬
গ্রামের মানুষের সেবায় নতুন প্রজন্মের চিকিৎসকদের এগিয়ে আসার …
  • ২৪ জুলাই ২০২৬