'শিক্ষার্থীদের সুস্থ ও সবল মানসিক বিকাশে সহশিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ'

০৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৬ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে © টিডিসি ফটো

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিজনেস ক্লাবের উদ্যোগে ব্যবসায় প্রশাসন অনুষদীয় ইনডোর গেমস ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ সময় ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন অধ্যাপক আবুল বাঁশার খান সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের সুস্থ ও সবল মানসিক বিকাশে পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম খুবই গুরুত্বপূর্ণ।

রবিবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রসাশন অনুষদে এ প্রতিযোগীতার আয়োজন করা হয়।

এই প্রতিযোগিতায় ঘরোয়া খেলা লুডো, ক্যারাম, দাবা খেলা ও টেবিল টেনিস এর আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃতি, গান ও  নাচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

বিজনেস ক্লাবের উদ্যোগে আয়োজিত এই ইনডোর গেমস ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপস্থিত থেকে ব্যবসায় প্রসাশন অনুষদের ডীন অধ্যাপক মো: আবুল বাঁশার খান আরও বলেন, এবারই প্রথম অনুষদ ভিত্তিক এ ধরণের ইনডোর গেমস ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। আশা করছি ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অন্যান্য অনুষদেও এ ধরণের আয়োজনে আগ্রহী হবে। 

এই আয়োজনে অনুষদের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

বিজনেস ক্লাবের উদ্যোগে আয়োজিত এই ইনডোর গেমস ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুস্কার বিতররনী অনুষ্ঠান আজ (৪ সেপ্টেম্বর) বিকালে ব্যবসা প্রশাসন অনুষদের সভাকক্ষে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

রাবিতে ইন্টারনেটের গতি বাড়াতে ১৩ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • ২৪ জুলাই ২০২৬
নবীন ডাক্তারদের চরম দুরবস্থা ও স্ট্রাগলের কথা শুনে আমি বিমর…
  • ২৪ জুলাই ২০২৬
বিশ্ব মিডিয়ায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ
  • ২৪ জুলাই ২০২৬
ড্যাফোডিলের ভেতরে থাকা আরেক বিশ্ববিদ্যালয়কে ক্যাম্পাস ছাড়তে…
  • ২৪ জুলাই ২০২৬
রূপপুর প্রকল্পের চুক্তি ও অর্থছাড়ের প্রক্রিয়া নিয়ে ভুল ব্যা…
  • ২৪ জুলাই ২০২৬
গ্রামের মানুষের সেবায় নতুন প্রজন্মের চিকিৎসকদের এগিয়ে আসার …
  • ২৪ জুলাই ২০২৬