শাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীকে র‍্যাগিং, ছাত্রীসহ দুইজনকে বহিষ্কার

০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৯ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM

© ফাইল ছবি

র‍্যাগিংয়ের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগের দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বহিষ্কৃতরা হলেন, ইসরাত জাহান ও জহিরুল ইসলাম। তারা ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

আজ রবিবার (৩ সেপ্টেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

এদিকে ঘটনাটি অধিকতর তদন্তের জন্য সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. লায়লা আশরাফুনকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এতে সদস্য হিসেবে রয়েছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ ওমর ফারুক এবং সহকারী প্রক্টর ড. আহসান হাবিব। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

জানা গেছে, গত ৩১ আগস্ট শাবিপ্রবির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ওরিয়েন্টেশনের শেষে এক নবীন শিক্ষার্থীকে র‌্যাগ দেওয়ার অভিযোগ উঠে অভিযুক্ত ওই দুই শিক্ষার্থীর বিরুদ্ধে। পরে তাদের সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে রাশিয়া-চীনের সঙ্গে আলোচনা চলছে:…
  • ১৬ অক্টোবর ২০২৬
শেরপুর সরকারি কলেজে চালু হচ্ছে তিন বিষয়ে মাস্টার্স কোর্স
  • ১৬ অক্টোবর ২০২৬
তেল নয় হরমুজ প্রণালিতে ভাসছে হাজার হাজার আইফোন ও পারফিউম
  • ১৬ অক্টোবর ২০২৬
রাকসু নির্বাচনের বর্ষপূর্তি আজ, শিক্ষার্থীদের প্রত্যাশার বা…
  • ১৬ অক্টোবর ২০২৬
পরীক্ষার কেন্দ্রে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্ট…
  • ১৬ অক্টোবর ২০২৬
কুমিল্লা মহানগরী জামায়াতের কমিটি বিলুপ্ত, ভেঙে দেয়া হলো ‘ইম…
  • ১৬ অক্টোবর ২০২৬