যবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি জহুরুল, সম্পাদক সজীবুর 

০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৯ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৪ PM
যবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি জহুরুল ও সম্পাদক সজীবুর 

যবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি জহুরুল ও সম্পাদক সজীবুর  © টিডিসি ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) চতুর্থ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ৩ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরে নির্বাচন অনুষ্ঠিত হয়। যা চলে দুপুর ১ টা পর্যন্ত।

নব নিবার্চিত কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডেইলি ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. জহুরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক দেশ রুপান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সজীবুর রহমান। আগামী ১ বছরের জন্য তারা এ দায়িত্ব পালন করবেন।

প্রধান নির্বাচন কমিশনার ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আলম হোসেন, নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. আকরাম হোসেন ও জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আব্দুর রশিদের উপস্থিতিতে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

কমিটিতে সহ-সভাপতি পদে চ্যানেল২৪ অনলাইনের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ওয়াশিম আকরাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক কালবেলার এ টি এম মাহফুজ, অর্থ সম্পাদক পদে দৈনিক আমার সংবাদের রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক সময়ের আলোর মোতালেব হোসাইন, দপ্তর সম্পাদক পদে দৈনিক যায়যায়দিনের শেখ সাদী ভূঁইয়া, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক খোলা কাগজের মোস্তফা গালিব, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে দৈনিক আমাদের সময়ের শিহাব উদ্দীন সরকার নির্বাচিত হয়েছেন। 

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দ্যা বাংলাদেশ টুডের দিশা প্রিয়া মিষ্টি ও দ্যা ডেইলি মেসেঞ্জারের নিশাত তাসনিম সুপ্তি নির্বাচিত হয়েছেন।

পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে রাশিয়া-চীনের সঙ্গে আলোচনা চলছে:…
  • ১৬ অক্টোবর ২০২৬
শেরপুর সরকারি কলেজে চালু হচ্ছে তিন বিষয়ে মাস্টার্স কোর্স
  • ১৬ অক্টোবর ২০২৬
তেল নয় হরমুজ প্রণালিতে ভাসছে হাজার হাজার আইফোন ও পারফিউম
  • ১৬ অক্টোবর ২০২৬
রাকসু নির্বাচনের বর্ষপূর্তি আজ, শিক্ষার্থীদের প্রত্যাশার বা…
  • ১৬ অক্টোবর ২০২৬
পরীক্ষার কেন্দ্রে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্ট…
  • ১৬ অক্টোবর ২০২৬
কুমিল্লা মহানগরী জামায়াতের কমিটি বিলুপ্ত, ভেঙে দেয়া হলো ‘ইম…
  • ১৬ অক্টোবর ২০২৬