ট্রাকের ধাক্কায় হাবিপ্রবির আহত নেপালী ছাত্র আইসিইউতে

০২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২২ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৪ PM

© টিডিসি ফটো

দিনাজপুরের পল্লী বিদ্যুৎ এলাকায় ট্রাকের ধাক্কায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বিদেশি দুই শিক্ষার্থী আহত হয়েছেন। আজ (শনিবার) দুপুরে এ ঘটনাটি ঘটেছে। শহর থেকে অটো রিক্সায় করে ক্যাম্পাসে ফেরার সময় সামনে থেকে একটি ট্রাক ধাক্কায় দিলে এ ঘটনা ঘটে। 

আহত দুই শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের ১৭ ব্যাচের শিক্ষার্থী মকবুল আলম এবং ২১ ব্যাচের শিক্ষার্থী কপিল গাসী। তারা দুজনেই কৃষি অনুষদের শিক্ষার্থী। এরমধ্যে মকবুলকে আইসিইউতে নেওয়া হবে বলে জানিয়েছে চিকিৎসকরা।

বর্তমানে তারা দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজে ভর্তি রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.মামুনুর রশীদ। 

এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের সংশ্লিষ্ট চিকিৎসক জানিয়েছেন, আহত নেপালী শিক্ষার্থী মকবুলের সিটি স্ক্যান করানো হচ্ছে। এরপর তাকে আইসিইউতে নেওয়া হবে। অপর শিক্ষার্থী কপিল গাসীর মাথায় সেলাই দেওয়া হয়েছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের চিকিৎসা চলছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশিদ বলেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের ২ জন শিক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেবকে সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে এবং চিকিৎসকরাও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা করছে।

পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে রাশিয়া-চীনের সঙ্গে আলোচনা চলছে:…
  • ১৬ অক্টোবর ২০২৬
শেরপুর সরকারি কলেজে চালু হচ্ছে তিন বিষয়ে মাস্টার্স কোর্স
  • ১৬ অক্টোবর ২০২৬
তেল নয় হরমুজ প্রণালিতে ভাসছে হাজার হাজার আইফোন ও পারফিউম
  • ১৬ অক্টোবর ২০২৬
রাকসু নির্বাচনের বর্ষপূর্তি আজ, শিক্ষার্থীদের প্রত্যাশার বা…
  • ১৬ অক্টোবর ২০২৬
পরীক্ষার কেন্দ্রে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্ট…
  • ১৬ অক্টোবর ২০২৬
কুমিল্লা মহানগরী জামায়াতের কমিটি বিলুপ্ত, ভেঙে দেয়া হলো ‘ইম…
  • ১৬ অক্টোবর ২০২৬