বঙ্গবন্ধুর সমাধিতে পবিপ্রবি ট্রেজারারের শ্রদ্ধা নিবেদন

২৩ আগস্ট ২০২৩, ০৩:৪৯ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন © টিডিসি ফটো

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নবনিযুক্ত ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছেন।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমালা অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর পবিপ্রবির নবনিযুক্ত প্রভাষকগণ পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। 

শ্রদ্ধা নিবেদন শেষে  ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু সহ নিহত পরিবারের সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় । 

এ সময় উপস্থিত ছিলেন প্রফেসর ড. অসীত কুমার পাল, প্রফেসর ড. জাহিদ হাসান, ড. মো. শাহিন হাসান, প্রফেসর ড. মোহাম্মদ লালমুদ্দিন মোল্লা, সহযাগী অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক মা. তরিকুল ইসলাম।

এছাড়াও এ সময় আব্দুল্লাহ আল নোমান, এমএম মেহেদী হাসান, মোহাম্মদ আরিফ উদ্দিন, মোহাম্মদ মুহাইমিনুল আলম ফাইয়াজ, মাইনুল ইসলাম রাশেদ, মোহাম্মদ রেজাউল ইসলাম, সউদ বিন আলম, দীপা রানী পাল, প্রভাষক হাবিবা জানাত মীম, খলিল ইব্রাহিম, সাজেদুল ইসলাম ও শম্পা রানী প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর বঙ্গবন্ধুর সমাধিস্থ প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন নবনিযুক্ত ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী।

দেশে এনসিপি করতেন সাবেক ছাত্রলীগ নেতা, বিদেশে গিয়ে পদত্যাগ …
  • ১৬ অক্টোবর ২০২৬
নিজ ক্যাম্পাসের সিনিয়রকে বিয়ে করলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় …
  • ১৬ অক্টোবর ২০২৬
গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে মাদ্রাসা ও ইউনিয়ন ছাত্রদলের দু…
  • ১৬ অক্টোবর ২০২৬
কারিগরিতে নারী শিক্ষক-শিক্ষার্থী এখনো ৩০ শতাংশের নিচে
  • ১৬ অক্টোবর ২০২৬
এসজেডএমসি ডে-২০২৬ উদযাপন কমিটির নেতৃত্বে ডা. বিটু-জহুরুল
  • ১৬ অক্টোবর ২০২৬
যেভাবে গ্রেপ্তার হন ৫ সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ প্রশ্ন ফা…
  • ১৬ অক্টোবর ২০২৬