শেকৃবিতে মাভাবিপ্রবির নিয়োগ পরীক্ষা বোর্ডে না থাকার ঘোষণা ডিনের

১২ আগস্ট ২০২৩, ০৭:৫৮ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি এবং ফার্মেসি বিভাগের আগামী ১৩ ও ১৪ আগস্ট অনুষ্ঠিতব্য শিক্ষক নিয়োগের নির্বাচনী পরীক্ষায় নিয়োগ বোর্ডে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছেন লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুক।

শনিবার (১২ আগস্ট) লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুক স্বাক্ষরিত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরবার পাঠানো আবেদনে তিনি এ তথ্য নিশ্চিত করেন। সেখানে তিনি অন্য বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষাকে কারণ দেখিয়ে নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে অংশ না নেয়ার সিদ্ধান্ত জানান।

আবেদনে ড. মুহাম্মদ উমর ফারুক বলেন, মাভাবিপ্রবির শিক্ষক নিয়োগ পরীক্ষা শেকৃবিতে নেয়ার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আমার জন্যও অমর্যাদাকর; এতে আমি মর্মাহত। অন্য বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষাগ্রহণ সংশ্লিষ্ট অনুষদের ডিন হিসেবে নৈতিকভাবে সমর্থন করছি না বিধায় নিয়োগ বোর্ডে অংশগ্রহণ থেকে বিরত থাকছি।

আরও পড়ুন: মাভাবিপ্রবির শিক্ষক নিয়োগ পরীক্ষা শেকৃবিতে, শিক্ষক সমিতির ক্ষোভ

তবে ক্যাম্পাসের ভেতরে কোন নির্বাচনী বোর্ড অনুষ্ঠিত হলে স্বতস্ফূর্ত অংশ নেয়ার কথা আবেদনে উল্লেখ করেন তিনি। ড. উমর ফারুক জানান, ক্যাম্পাসের ভেতরে কোন নির্বাচনী বোর্ড অনুষ্ঠিত হলে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ও আত্মমর্যাদা বৃদ্ধি পাবে।

এর আগে, এক বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা আরেক বিশ্ববিদ্যালয়ে নেয়ার বিষয়টি গত মঙ্গলবার প্রথম সামনে আসে। তখন এ বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

জানা গেছে, মাভাবিপ্রবির বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগ এবং ফার্মেসি বিভাগে ৩ জন করে মোট ৬ জন প্রভাষক নিয়োগ দেওয়া হবে। আগামী ১৩ ও ১৪ আগস্ট সকাল ১০টায় শেকৃবির প্রশাসনিক ভবনে হবে এই পরীক্ষা হবে। পরীক্ষায় অংশ নেবে যথাক্রমে ৮১ ও ৯৫ জন প্রার্থী। 

এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন: শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রিকশা-ইজিবাইকের সঙ্গে যানজট বাড়াচ্ছে ফুটপাত দখল-অবৈধ পার্কিং
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাকে সিনিয়র ম্যানেজার পদে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9