১৬ দিনের ছুটিতে যাচ্ছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

২১ জুন ২০২৩, ০৯:০৫ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
১৬ দিনের ছুটিতে পবিপ্রবি

১৬ দিনের ছুটিতে পবিপ্রবি © সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ১৬ দিনের ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এ সময় জরুরি সেবাসমূহ চালু থাকবে এবং রোস্টার ভিত্তিতে ১জন কর্মকর্তা ও ১জন কর্মচারী দায়িত্ব পালন করবেন।

পবিত্র ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে শুক্রবার (২৩ জুন) থেকে আগামী শনিবার (৮ জুলাই) পর্যন্ত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ক্লাসসহ সকল শিক্ষা ও প্রশাসনিক বিভাগসমূহের অফিস কার্যক্রম বন্ধ থাকবে।

প্রভোস্ট কাউন্সিলের সুপারিশ অনুযায়ী আগামী শনিবার (৮ জুলাই) সকল হল যথারীতি খুলে দেওয়া হবে। বন্ধকালীন সময়ে শিক্ষার্থীদের হলে অবস্থান না করতে নির্দেশ দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: ইবিতে ছাত্র হলে র‌্যাগিংয়ের নামে যৌন হয়রানির অভিযোগ!

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(অ.দা.) অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

মেঘনায় ট্রলারডুবি: নিখোঁজ একই পরিবারের ৪ জন
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এমবাপ্পের গোলে জয়, জিদান যুগের শুরু ফ্রান্সে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডায়রিয়ার প্রকোপ বাড়তেই বরিশাল জেনারেল হাসপাতালে তীব্র শয্যা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পলিটেকনিক ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ২ ভর্তিচ্ছু
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১৫টির মধ্যে ১১৪ অভিযোগেই দোষী প্রমাণিত, বড় শাস্তির মুখে ম্…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬