তিন দিনেও খোঁজ মেলেনি পবিপ্রবির সিফাতুলের

১৯ মে ২০২৩, ০৮:৫৯ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৭ AM
সিফাতুল হক

সিফাতুল হক © টিডিসি ফটো

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) অনুষদের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী সিফাতুল হক (২৩) গত ৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিন দিন পার হয়ে গেলেও এখনো খোঁজ মেলেনি তার। নিখোঁজ সিফাতুলের দ্রুত সন্ধান চেয়েছে তার পরিবার।

এর আগে গত মঙ্গলবার (১৬ মে) রাত ১০টার দিকে মোবাইল ফোন ও মানিব্যাগ রুমে রেখে বাইরে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হন সিফাতুল হক। রুমমেট ও সহপাঠীরা গভীর রাত পর্যন্ত ক্যাম্পাসে ও বাইরের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে হল কর্তৃপক্ষকে এবং নিখোঁজ সিফাতুল হকের স্বজনদের জানান।

সিফাত উল হক বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী। তার বাড়ি চট্টগ্রাম জেলায়।

আরও পড়ুন: পরীক্ষার আগের দিন রাতে নিখোঁজ পবিপ্রবি ছাত্র সিফাত

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মো. মুকিত মিয়া বুধবার দুমকি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু বলেন, শিক্ষার্থী সিফাতুল হকের নিখোঁজ হওয়ার বিষয়টি অবগত হওয়া মাত্রই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থানায় জিডি করেছে। পুলিশ তাকে খুঁজছে।

বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. জাহিদ হাসান বলেন, গত বুধবার রাত সাড়ে ১০টায় শিক্ষার্থীরা আমাকে সিফাতের ঘটনাটি জানায়। আমি দ্রুত হলে গিয়ে খোঁজ-খবর নিয়ে ওর বাসায় সংবাদ দেই এবং ক্যাম্পাস প্রশাসনকে অবহিত করি, একইসাথে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করি।

বাঁশের তৈরি ফাঁদে ইঁদুর দমন, কৃষকের নতুন ভরসা
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাস অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে শাহ্জাল…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দেয়নি ৭ শতাধিক প্রতিষ্ঠ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি অধ্যাপককে ভিসি নিয়োগের প্রতিবাদে সেন্ট্রালের শিক্ষার্থ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে আন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা বিশু গ্যাংয়ের…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬