শিবির সন্দেহে বশেমুরবিপ্রবির চার শিক্ষার্থীসহ গোপালগঞ্জে গ্রেপ্তার ৬

১৭ মে ২০২৩, ০৮:২২ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৮ AM
বশেমুরবিপ্রবির

বশেমুরবিপ্রবির © ফাইল ছবি

জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত থাকা সন্দেহে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) চার শিক্ষার্থীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে গোপালগঞ্জ সদর থানা পুলিশ। পরবর্তীতে সবাইকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত শিক্ষার্থীরা হলেন-বশেমুরবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবু কালাম (২১), আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবু মুসা (২৪), রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মুয়াজ বিল্লাহ (২২) ও এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সেলিম রেজা (২৫)। 

জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে শহরের হীরা বাড়ি এলাকা থেকে শিক্ষার্থী আবু কালামকে গ্রেপ্তার করছে পুলিশ। পরে শহরের পূর্ব মিয়াপাড়ার মাওলানা জামাল উদ্দিনের ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে বাকি তিনজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার এসআই মারিদুল ইসলাম মানিক বলেন, সর্বমোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪ জন শিক্ষার্থী রয়েছে। আটককৃত সবাইকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামরুজ্জামান বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের ৪ জন শিক্ষার্থী শিবির সন্দেহ গ্রেপ্তার হয়েছে শুনলাম। তবে থানা থেকে আমাদেরকে অফিশিয়ালি কিছুই জানানো হয়নি। থানায় থেকে অফিশিয়ালি জানালে আমরা বিষয়টা দেখবো।

পারফিউম নয়, ঘামের গন্ধেই প্রেমে পড়বেন নারীরা, নয়া ট্রেন্ড ‘…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনে ঢাবির ‘সিন্ডিকেট’ মানবে না…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতাকর্মীরা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর করেছে, পাহারা দ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর-লুটের ঘটনায় পুলিশের অবহেলা ছ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
দাখিলের ট্রান্সক্রিপ্ট বিতরণের তারিখ ঘোষণা, কোন জেলায় কবে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের কাঠামো
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬