ঘূর্ণিঝড় ‘মোখা’ : পবিপ্রবির পরীক্ষা স্থগিত

১৩ মে ২০২৩, ০৯:৪৫ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪২ AM

© ফাইল ছবি

বঙ্গোপসাগরে অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আগামীকাল রবিবার সব ধরনের ক্লাস ও পরীক্ষা কার্যক্রম স্থগিত করা হয়েছে। শনিবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন ও ডিন কাউন্সিলের কনভেনর অধ্যাপক মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে অধ্যাপক মোহাম্মদ আলী বলেন, সরকারি নির্দেশনায় এ অঞ্চল ঘূর্ণিঝড় ‘মোখা’র জন্য ঝুকিপূর্ণ হওয়ায় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ আগামীকাল (১৪ মে) সকল ধরণের ক্লাস-পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। তবে পরবর্তী সকল ক্লাস-পরীক্ষা কার্যক্রম যথাযথ রুটিন অনুযায়ী পরিচালিত হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক সন্তোষ কুমার বসু বলেন, ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে আগামীকালের রবিবার সকল পরীক্ষা ও ক্লাস সমূহ স্থগিত করা হয়েছে। এ বিষয়ে অতি দ্রুত সময়ের মধ্যেই অফিস আদেশ বের হবে।

উল্লেখ্য, ঘূর্ণিঝড়ের অবস্থা সম্পর্কে জানতে চাওয়া হলে সবাইকে নিরাপদ স্থানে আবস্থান করার আহবান জানিয়ে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ বলেন, পটুয়াখালী জেলা ১০ নং মহাবিপদ সংকেতের আওতায় রয়েছে।  মধ্যরাতেই আঘাত হানতে পারে ঘুর্ণিঝড় মোখা।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে যা বললেন সালমান মুক্তাদির
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে মন্ত্রণালয়ে ত্রিপক্ষীয় সভা
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
নতুন বেতন স্কেলে বিভিন্ন গ্রেডে চাকরি মহিলা ও শিশুবিষয়ক মন্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
রাড্ডা সেন্টারে হামলায় জড়িত সমিতিতে বিএনপির নারী এমপির যুক্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
১৬ বছরেই ইতিহাস কাভানের, অভিষেকেই যুক্তরাষ্ট্রের জার্সিতে ব…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সচিবালয়ে কারও সাক্ষাৎ না পেয়ে ফিরলেন প্রাথমিকের নিয়োগপত্র ন…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬