ঘূর্ণিঝড় ‘মোখা’: রাবিপ্রবির ক্লাস-পরীক্ষা স্থগিত

১৩ মে ২০২৩, ০৭:৫৫ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪২ AM

© টিডিসি ফটো

ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে আগামীকাল রবিবার সকল ক্লাস পরীক্ষা স্থাগিত করেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)।  শনিবার (১৩ মে) রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ নং মহাবিপদ সংকেত জারি হওয়ায় দেশের সার্বিক পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  তবে আসন্ন গুচ্ছ ভর্তি পরীক্ষার কারণে এর সাথে জড়িত সকলকে অফিসে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে শনিবার বিকেল থেকে কাপ্তাই হ্রদে নৌ চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসক। ঘূর্ণিঝড় মোখার প্রভাবে রাঙামাটি পার্বত্য জেলায় প্রবল বৃষ্টিপাত এবং পাহাড়ী ভূমিধসের আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন, ভারী বর্ষণ হলে পার্বত্য অঞ্চলে পাহাড় ধসের আশঙ্কা আছে। তাই আমরা সবাই সর্তক আছি। আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত আছে এবং কন্ট্রোল রুমও খোলা হয়েছে। বিকেলে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো পরিদর্শন করা হবে।

নরেন্দ্র মোদি ভারতের অতীত: রাহুল গান্ধী
  • ২৫ জুলাই ২০২৬
জুলাই আন্দোলনে ৭.৬২ গুলি ও স্নাইপার ব্যবহারের অভিযোগ, তদন্ত…
  • ২৫ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশে…
  • ২৫ জুলাই ২০২৬
শিক্ষক-ছাত্রীদের ছবি-ভিডিও-ব্যক্তিগত তথ্য নিয়ে আপত্তিকর পোস…
  • ২৫ জুলাই ২০২৬
আইইউটি আর্গুমেন্টাম সফলভাবে সম্পন্ন, অংশ নিলেন আড়াই হাজারের…
  • ২৫ জুলাই ২০২৬
মামা ছাত্রাবাসে গিয়ে দেখলেন কলেজছাত্র ভাগনের মরদেহ ঝুলছে
  • ২৫ জুলাই ২০২৬