পুষ্টিগুন সমৃদ্ধ ও মানসম্পন্ন খাদ্য তৈরিতে কাজ করতে হবে: যবিপ্রবি ভিসি

০৮ এপ্রিল ২০২৩, ০৬:৫৪ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM
যবিপ্রবিতে রিচার্স সেলের উদ্যোগে সেমিনার।

যবিপ্রবিতে রিচার্স সেলের উদ্যোগে সেমিনার। © টিডিসি ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেছেন, পুষ্টিগুন সমৃদ্ধ ও মানসম্পন্ন খাদ্য তৈরি ও নিয়ন্ত্রণে আমাদের কাজ করতে হবে। এতে করে দেশের খাদ্য চাহিদা মিটানোর পাশাপাশি বিদেশেও আমাদের ভাবমূর্তি উন্নত হবে।

শনিবার (৮ এপ্রিল) যবিপ্রবির রিচার্স সেলের উদ্যোগে ‘রোল অফ এগ্রো প্রসেসিং টেকনোলজিস্ট ইন দ্যা ডেভলপমেন্ট অফ এগ্রিকালচারাল ভ্যালু’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

উপাচার্য বলেন, বর্তমানে কৃষি প্রক্রিয়াকরণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ এটি টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য হ্রাস এবং খাদ্য নিরাপত্তা প্রদান করে। কৃষি প্রক্রিয়াকরণ বর্ধিত কৃষি উৎপাদনশীলতা এবং খামার পরিবারের আয় বৃদ্ধি করে, সাশ্রয়ী মূল্যের নিরাপদ এবং পুষ্টিকর খাদ্যের সারা বছর প্রাপ্যতা প্রচার করে এবং চাকরির সৃষ্টি করে। তাই বিষয়টির  যথাযথ প্রয়োগ ও বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সেমিনারের মূল বক্তা হিসেবে  বক্তব্য রাখেন আন্তর্জাতিক খাদ্য ভ্যালু  চেইন বিশেষজ্ঞ ড. শ্রীকান্ত শীল। তিনি তাঁর আলোচনায় ভ্যালু চেইন, ভ্যালু আ্যাডেড, মার্কেটিং এন্ড ভ্যালু চেইন অফ এগ্রো প্রোডাক্ট, এগ্রিকালচারাল এক্সটেনশন, ইন্ডাস্ট্রিয়াল এন্ড অপারেশন ম্যানেজমেন্ট, এপ্ল্যাইড স্ট্যাটিস্টিকস, ইকোনমিকস্, সোসিওলজি  সহ ভ্যালু চেইন সম্পর্কিত  বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন। এছাড়া সেমিনারটিতে স্বাগত বক্তব্য রাখেন এগ্রো প্রডাক্ট প্রসেসিং টেকনোলজি (এপিপিটি) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস।

সেমিনারে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন, যবিপ্রবির রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মনজুরুল ইসলাম এবং অনুষ্ঠানে সঞ্চালনা করেন এপিপিটি বিভাগের সহকারী অধ্যাপক এস. এম. সামিউল আলম।

বাড়ি ফেরার পথে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা, ৪ ঘণ্টা পর মিলল ছ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
হাত মেলায়নি আয়ারল্যান্ড, ১২ মিনিটের ঝড়ে লন্ডভন্ড ইসরায়েল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রোনালদো বেঞ্চে বসিয়ে দিল পর্তুগাল, হারাল হলান্ডের নরওয়েকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ববিতে পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুক্তিযোদ্ধা প্রজ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাজ্যের মার্কিন ঘাঁটির কাছে গ্রেপ্তার ৫, ট্রাম্প বললেন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬