হাবিপ্রবির প্রগতিশীল কর্মকর্তা পরিষদের নেতৃত্বে ফেরদৌস-কাজল

০৫ এপ্রিল ২০২৩, ০৮:১৮ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৪ AM

© টিডিসি ফটো

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল কর্মকর্তা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ক্লাবে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৫০ ভোট পেয়ে সভাপতি হিসেবে নির্বাচিত হন কৃষিবিদ ফেরদৌস আলম এবং ৫৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন কৃষিবিদ মোঃ কাজল। 

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখার পরিচালক জনাব মো. মিজানুর রহমান, নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কৃষিবিদ ইমতিয়াজ জুবায়ের, কৃষিবিদ মো. মোর্শেদ হাসান, মো. আহমাদুল হক, মো. রাশেদুল ইসলাম ও রুমা বেগম ।

আরও পড়ুন; বাংলাদেশ ব্যাংকের সার্ভার ডাউন

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, আমরা সকলকে সাথে রেখে কর্মকর্তাদের অধিকার নিয়ে কাজ করতে চাই। এ ব্যাপারে সকলের সহযোগিতা কাম্য। 

সার্বিক বিষয়ে জনসংযোগ ও প্রকাশনা শাখার অফিসার কৃষিবিদ মুহিউদ্দিন নুর বলেন, অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে আজকের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে শতকরা ৯৯ ভাগ ভোট পড়েছে।

পরিবর্তনশীল বিশ্বে বাংলাদেশের অবস্থান ও রাজনীতি নিয়ে ডেল্টা…
  • ২৫ জুলাই ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ অস্ট্রেলিয়ার মোনাশ ইউ…
  • ২৫ জুলাই ২০২৬
খেলাফতের এমপিকে ‘রাজাকারের বাচ্চা’ বললেন বিএনপি কর্মী, ভিডি…
  • ২৫ জুলাই ২০২৬
বাস চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর
  • ২৫ জুলাই ২০২৬
যে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার হলো
  • ২৫ জুলাই ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়কে উচ্চশিক্ষার বৈশ্বিক হাব হিসেবে গড়ে তু…
  • ২৫ জুলাই ২০২৬