নিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হলেন পবিপ্রবির সাবেক ৩ শিক্ষার্থী

১৭ মার্চ ২০২৩, ০৪:১৩ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:৩২ AM
পবিপ্রবিতে প্রভাষক হলেন সাবেক ৩ শিক্ষার্থী

পবিপ্রবিতে প্রভাষক হলেন সাবেক ৩ শিক্ষার্থী © টিডিসি ফটো

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সাবেক তিন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে নিজ নিজ বিভাগে প্রভাষক পদে নিয়োগ পেয়েছেন। বৃহস্পতিবার (১৬ মার্চ) রেজিস্ট্রার অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু স্বাক্ষরিত পৃথক নিয়োগ বিজ্ঞপ্তিতে এই তিন প্রভাষকের নিয়োগের বিষয় নিশ্চিত করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. সাজেদুল ইসলাম নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদের ফুড মাইক্রোবায়োলজি বিভাগে, মো. ইব্রাহিম খলিল কৃষি অনুষদের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগে এবং হাবিবা জান্নাত মীম উদ্যানতত্ত্ব বিভাগে স্থায়ী প্রভাষক পদে নিয়োগ পেয়েছেন।ৎ

আরও পড়ুন: ছাত্রলীগের প্রোগ্রামে না যাওয়ায় মারধরের শিকার রাবি শিক্ষার্থী

নিজ বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে নিয়োগ পাওয়ার অনুভূতি জানতে চাইলে মো. ইব্রাহিম খলিল বলেন, আসলে দীর্ঘদিন যাবৎ একটি স্বপ্ন লালন করে এসেছিলাম। শেষ পর্যন্ত সেই স্বপ্ন বাস্তবে রূপ পেয়েছে। আর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে নিয়োগ পাওয়ায় আমার কাছে আনন্দটা একটু অন্যরকম।

উদ্যানতত্ত্ব বিভাগে নিয়োগপ্রাপ্ত হাবিবা জান্নাত মীম জানান, যে প্রতিষ্ঠানে পড়াশুনা করেছি সেই প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে যোগদান করা খুব আনন্দের। আমার এতদিনের স্বপ্ন পূরণ হওয়ায় আমি খুব খুশি। জীবনের নতুন অধ্যায়ে সকলের কাছে দোয়া প্রার্থী, যেন আমি একজন আদর্শ শিক্ষক হতে পারি।

আরও পড়ুন: নারীকে সাহসের সঙ্গে লড়াইটা শেষ পর্যন্ত চালিয়ে নিতে হবে

কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগে নিয়োগ পাওয়া বিভাগের সাবেক শিক্ষার্থী মো. সাজেদুল ইসলাম বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর ফল পেয়ে আমি অনেক আনন্দিত। আর নিজ বিশ্ববিদ্যালয়ে নিজের বিভাগে নিয়োগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। চেষ্টা থাকবে বিভাগকে কিছু দেওয়ার।

শিক্ষকসহ ১৪ পদে চাকরি দেবে বুটেক্স, আবেদন শুরু ৩০ সেপ্টেম্বর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলন্ত ট্রেন থেকে রাবি শিক্ষার্থীদের ওপর পাথর নিক্ষেপ, আটক ৩
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাজ্যের ৩৮ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী ভর্তিতে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি তৃতীয় বর্ষের ফল পুনঃমূল্যায়নের আবেদন নিয়ে যা জানা গেল
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সচিবালয়ে চলছে একনেক সভা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬