আন্তঃবিশ্ববিদ্যালয় টেবিল টেনিসে চ্যাম্পিয়ন যবিপ্রবি

০১ মার্চ ২০২৩, ০৫:৫৮ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
চ্যাম্পিয়ন টিম

চ্যাম্পিয়ন টিম © টিডিসি ফটো

ছেলেদের আন্তঃবিশ্ববিদ্যালয় টেবিল টেনিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। ফাইনালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে (চবি) হারিয়েছে তারা।

বুধবার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল জিমনেসিয়ামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মুখোমুখি হয় যবিপ্রবি। ফাইনালে যবিপ্রবির হয়ে ইমন, স্বাধীন ও মেহেদী এবং চবির হয়ে জাভেদ, দেব ও অন্তর অংশগ্রহণ করে।

খেলায় শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই চলে যবিপ্রবির ইমন ও চবির অন্তরের মধ্যে। সিঙ্গেল সেটে ২-১ এ এগিয়ে যায় যবিপ্রবি,পরবর্তীতে ডাবলে ২-০ সেটে চবিকে হারিয়ে জয়লাভ করে যবিপ্রবি। খেলা শেষে চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয় স্থান অর্জনকারীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে পুরষ্কার বিতরণ করা হয়।

আরো পড়ুন: বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং বন্ধে কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে: হাইকোর্ট

চবি শিক্ষার্থী জাবেদ আহমেদ নোমান বলেন, খেলার আয়োজনটা খুব নিখুঁত ছিলো। ফাইনালে আমার সাথে দেব ও অন্তর ছিলো। যবিপ্রবির সাথে খেলেছি, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। শেষ মুহূর্তে আমরা রানার্সআপ হয়েছি, তবুও আমরা খুবই খুশি কারণ খেলাটা খুবই ভালো লেগেছে। আর এই প্রথম যবিপ্রবিতে আসা, আমাদের বিশ্রাম ও খাওয়া-দাওয়ার ব্যবস্থা গুলো খুব চমৎকার ছিলো।

যবিপ্রবির খেলোয়াড় মেহেদী বলেন, আমার টিমমেট ইমন ও স্বাধীন কে নিয়ে চবির সাথে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আন্তঃবিশ্ববিদ্যালয় টেবিল টেনিস প্রতিযোগিতায় এটাই ছিলো আমাদের প্রথম অংশগ্রহণ এবং আমরাই আয়োজক ছিলাম। আর প্রথমবারেই চ্যাম্পিয়ন হতে পেরে খুবই ভালো লাগছে। আশা করি, সামনেও বিজয়ের এ ধারা অব্যাহত রাখতে পারবো।

রাজনীতির ইচ্ছা থাকলে শিক্ষকতা থেকে ইস্তফা দিয়ে আসুন: ডেপুটি…
  • ০৪ এপ্রিল ২০২৬
টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ০৪ এপ্রিল ২০২৬
‘বনলতা এক্সপ্রেস’ নয়, মেয়েকে নিয়ে ইংরেজি সায়েন্স ফিকশন সিনে…
  • ০৪ এপ্রিল ২০২৬
শিক্ষকের রোষানলে এক বিষয়ে ৫ বার ফেইল, অভিমানে জীবনটাই দিয়ে …
  • ০৩ এপ্রিল ২০২৬
প্রথম পশ্চিমা জাহাজ হিসেবে হরমুজ প্রণালি অতিক্রম করল ফরাসি …
  • ০৩ এপ্রিল ২০২৬
বিদ্যুৎস্পৃষ্ট স্কুলছাত্রকে উদ্ধারে গিয়ে একই পরিবারের দুইজন…
  • ০৩ এপ্রিল ২০২৬