রুয়েটের অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করলো প্রাক্তনরা 

২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৩৩ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫৪ PM
অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির টাকা প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা

অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির টাকা প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা © টিডিসি ফটো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ৬ জন অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির টাকা প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন। ৭৫ সিরিজের প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত রাজ-৭৫ নামক একটি সংগঠনের উদ্যোগে শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় প্রশাসনিক ভবনের ২১৭ নং কক্ষে এই বৃত্তির টাকা হস্তান্তর করা হয়। 

বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন রুয়েটের ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সেলিম হোসেন, ৭৫ সিরিজের প্রাক্তন শিক্ষার্থী ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহা. রফিকুল আলম বেগ এবং ৭৫ সিরিজের প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী কাজী আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজ-৭৫ এর সাধারণ সম্পাদক প্রকৌশলী আমিনুর রহমান।

আরো পড়ুন: সেশনজটের কবলে বিচারক হওয়ার আক্ষেপ বাড়ছে রাবি শিক্ষার্থীদের

এছাড়া, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৭৫ সিরিজের প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম ফিরোজ, প্রকৌশলী ওয়াহিদ আজহার দুখু, প্রকৌশলী সাব্বির সুলতান সহ বিভিন্ন দপ্তর প্রধান, বিভাগ প্রধান, শাখা প্রধানবৃন্দ, বিভিন্ন সিরিজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ, বিশিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী প্রমুখ ।          

উল্লেখ্য, রুয়েটের (তৎকালীন রাজশাহী প্রকৌশল মহাবিদ্যালয়) ৭৫ সিরিজের প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত রাজ-৭৫ নামক সংগঠনটি রুয়েটের অস্বচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের প্রতি বছর ২ লক্ষ ১৬ হাজার টাকা মেধা বৃত্তি প্রদান করবে। এছাড়াও ভবিষ্যতে এই বৃত্তির অর্থের পরিমাণ এবং বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ানো হবে।

ট্যাগ: রুয়েট
পূর্বাচলে ঢাবির বর্ধিত ক্যাম্পাসের দাবি স্থানীয় এমপির, জবাব…
  • ০২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা, মানতে হবে যেসব নির্দেশন…
  • ০২ এপ্রিল ২০২৬
শ্যুটার ফয়সাল ও তার সহযোগীদের ১৪ দিনের রিমান্ডে দিল আদালত
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় নিলেন এসিল্যান্ড
  • ০২ এপ্রিল ২০২৬
ক্রয়সংক্রান্ত জটিলতায় টিকার অভাবে হামের প্রাদুর্ভাব বাড়ায় জ…
  • ০২ এপ্রিল ২০২৬
হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্যমন্ত্রী
  • ০২ এপ্রিল ২০২৬