পঞ্চম শিল্প বিপ্লবে প্রোগ্রামিং ছাড়া বসবাস করা অসম্ভব: বিডিইউ ভিসি

২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৩৬ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫৪ PM
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ মাহফুজুল ইসলাম (বাঁয়ে)

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ মাহফুজুল ইসলাম (বাঁয়ে) © সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ মাহফুজুল ইসলাম বলেছেন, পঞ্চম শিল্প বিপ্লবের এই যুগে আমাদেরে টিকে থাকতে হলে অবশ্যই প্রোগ্রামিং বা কোডিং জ্ঞান অর্জন করতে হবে। প্রোগ্রামিং বা কোডিং জ্ঞান ছাড়া পঞ্চম শিল্প বিপ্লবে টিকে থাকা অসম্ভব।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর পূর্বাচল বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর আয়োজনে প্রস্পেক্ট অফ ডাটা সাইন্স শীর্ষক গোলটেবিল বৈঠকে  একথা বলেন তিনি।

উপাচার্য বলেন, প্রোগ্রামিং ছাড়া ডাটা সাইন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা সাইবার সিকিউরিটি সম্ভব না। এগুলো সবগুলোকে প্রোগ্রামিং গাইড করে। 

আরও পড়ুন : ‘তোরা তো ঠিকঠাক রেপও করতে পারিস না’, র‌্যাগিংয়ের সময় ছাত্রলীগ নেতা

তিনি আরও বলেন,চতুর্থ শিল্প বিপ্লব প্রযুক্তি আবিষ্কার করেছে এবং মানুষ যাতে চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তিগুলো মানবিকতার সাথে সহজভাবে ব্যবহার করতে পারে সেজন্য আমাদের সামনে পঞ্চম শিল্প বিপ্লব উপস্থিত। বাংলাদেশে আমরা এখনো গ্লোবাল বিগ ডাটাগুলো তৈরি করতে পারি নি। আমরা গুগল, ইউটিউব, ফেসবুক ইত্যাদি প্রতিষ্ঠানের নিকট এখনো জিম্মি। আমাদের দ্রুততম সময়ের মধ্যে বিগ ডাটা তৈরির উদ্যোগ নিতে হবে এবং সেটা এখনি নিতে হবে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)এর সাবেক পরিচালক ও প্রেসিডেন্ট হাবিবুল্লহ এন করিমের মডারেশনে গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ডাটা সাইন্টিস্ট এন্ড ইনোভেশন স্পেশালিস্ট এম এ বারি।

এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সাবেক প্রেসিডেন্ট ফাহিম মাশরুর, ডাটা সফট সিস্টেমের প্রেসিডেন্ট এম মঞ্জুর মাহমুদ, এসএসএল ওয়্যারলেসের পরিচালক ও সিটিও শাহজাদা রেদওয়ান।

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬