গুচ্ছ ভর্তি পরীক্ষায় থাকছে যবিপ্রবি

১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৫ AM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৫:১১ PM
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

চলতি ২০২২-২৩ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) থাকবে না বলে গুঞ্জন উঠেছিল। তবে সে সম্ভাবনা নাকচ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অন্য বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যবিপ্রবিও থাকবে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

এর আগে ২২টি বিশ্ববিদ্যালয়ই গুচ্ছে থাকার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বলে জানান নীতি নির্ধারকরা। গত শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে গুচ্ছ কমিটির সভায় উপাচার্যরা এ সিদ্ধান্ত নেন। যদিও জগন্নাথ ও ইসলামী বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকার বিষয়ে আপত্তি জানিয়েছিল। তবে তারা শেষ পর্যন্ত থাকবেন বলে দায়িত্বশীলরা জানিয়েছেন।

যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, আমরা গুচ্ছ ভর্তি পরীক্ষায় থাকছি। সিদ্ধান্তের কোনও পরিবর্তন হচ্ছে না। শিক্ষামন্ত্রী চান, দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটি ভর্তি পরীক্ষা হোক। সেই চেষ্টাও চলছে।

 
সভায় এসব বিষয়ে প্রাথমিক আলোচনা হলেও তারিখ নির্ধারণ হয়নি বলে জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ। তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেছেন, গুচ্ছে থাকার বিষয়ে দুটি বিশ্ববিদ্যালয় আপত্তি জানালেও শেষ পর্যন্ত তারা থাকবে বলে আশা করছি। সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। দ্রুত পরীক্ষার প্রক্রিয়া শেষ করা হবে।
ভাইরাল প্রধান শিক্ষিকার পাশে দাঁড়ালেন সহকর্মীরা
  • ২৬ জুলাই ২০২৬
সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
  • ২৬ জুলাই ২০২৬
তুরস্কে উচ্চপর্যায়ের সামরিক বৈঠক শেষে দেশে সেনাপ্রধান
  • ২৬ জুলাই ২০২৬
স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে স্ত্রী আটক
  • ২৬ জুলাই ২০২৬
পিছিয়ে পড়া বগুড়ার উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান, গঠন হচ্ছে…
  • ২৬ জুলাই ২০২৬
ইয়াবার মামলায় বরখাস্ত কনস্টেবল গাঁজা চাষে গ্রেপ্তার
  • ২৬ জুলাই ২০২৬