যবিপ্রবিতে রসায়ন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন

১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১৬ AM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৫:১১ PM
যবিপ্রবিতে রসায়ন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন

যবিপ্রবিতে রসায়ন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন © টিডিসি ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) রসায়ন বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে 'রসায়ন নিয়ে গড়বো দেশ, বিজ্ঞান ও প্রযুক্তির বাংলাদেশ' প্রতিপাদ্যকে সামনে রেখে কেমিস্ট্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) যবিপ্রবি'র ৪র্থ সমাবর্তন উপলক্ষ্যে রসায়ন বিভাগ কর্তৃক আয়োজিত পুনর্মিলন অনুষ্ঠানে দশ সদস্য বিশিষ্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়। অনুষ্ঠান শেষে প্রীতি ভোজের আয়োজন করা হয়।

রসায়ন বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী নাজমুল হোসাইন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন।  যুগ্ম আহ্বায়ক একই ব্যাচের লোকমান হোসেন এবং সদস্য সচিব ৪র্থ ব্যাচের শিক্ষার্থী মোঃ আল আমিন হোসাইন। 

অন্যান্য সদস্যরা হলেন, ২য় ব্যাচের শিক্ষার্থী মোঃ ইসমাইল ও রজনী আক্তার মুন্নি, ৩য় ব্যাচের শিক্ষার্থী মোঃ শাকিল আহাম্মেদ ও মোঃ জাহিদ হাসান,৪র্থ ব্যাচের শিক্ষার্থী মোঃ নাজমুল ইসলাম, ৫ম ব্যাচের শিক্ষার্থী তামান্না ইসলাম ও রবিউল ইসলাম।

আরও পড়ুন: তদন্ত কমিটিকে যা বললেন ইবি শিক্ষার্থী

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রসায়ন বিভাগের সদ্য দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মো: কোরবান আলী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুমন চদ্ৰ মোহন্ত,সহকারী অধ্যাপক ড. কে. এম. আনিস-উল-হক,সহকারী অধ্যাপক ড. জান্নাতুল কাউসার,সহকারী অধ্যাপক তুহিনুর রহমান জয় ও প্রভাষক ইসরাত জাহান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর ১২০ শতাংশ নিশ্চিত:  দী…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আন্দোলনের নবম দিনে চোখে কালো কাপড় বেঁধে চুয়েট শিক্ষার্থীদের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নিউ গিনি প্রপার্টিজে হামলা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হৃদরোগ প্রতিরোধে জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে: স্বাস্থ্যমন…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে সবশেষ যা জানাল …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আদালতের আদেশ অমান্যের অভিযোগে আবুজর গিফারী কলেজের সাবেক সভা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬