আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ

ঢাবিকে হারিয়েছে যবিপ্রবির নারীরা 

১০ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৫৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩০ PM
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নারী ক্রিকেট দল

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নারী ক্রিকেট দল © টিডিসি ফটো

আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নারী ক্রিকেট দল। 

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ঢাবির ক্রিকেট মাঠে আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল অনুষ্ঠিত হয়। এর আগে গত ৬ ফেব্রুয়ারি এ টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এদিন ম্যাচের শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাবি ক্রিকেটাররা। দশ ওভারের খেলায় নয় উইকেট হারিয়ে ঢাবি যবিপ্রবিকে টার্গেট দেয় ৬৯ রানের। সাবিকুন্নাহার সুইটির অধিনায়কত্বে ৬৯ রানের লক্ষ্য তাড়া করতে ব্যাটিং এ মাঠে নামে যবিপ্রবি নারী ক্রিকেট দল। ব্যাটিংয়ে নেমে আট ওভার দুই বলে ৯ উইকেটে হারিয়ে জয় তুলে নেয় যবিপ্রবি'র নারী ক্রিকেট দল।

ফাইনালে সেরা খেলোয়াড়ের মুকুট জিতেন যবিপ্রবি নারী ক্রিকেট দলের খেলোয়াড় সুমি। পুরো টুর্নামেন্ট যবিপ্রবি নারী ক্রিকেট দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন রসায়ন বিভাগের প্রভাষক ইশরাত জাহান এবং সহকারী কোচের দায়িত্ব পালন করেন রায়হান রাকিব।

যবিপ্রবির নারী ক্রিকেট দলের ম্যানেজার রসায়ন বিভাগের প্রভাষক ইশরাত জাহান জানান, কোয়ালিফাই করতে প্রতিটি ম্যাচেই যবিপ্রবির নারী দল তাদের সর্বোচ্চটুকু দিয়ে খেলে এবং ফাইনালে ওঠে। তাদের দৃঢ় মনোবল আর প্রচেষ্টাই আমরা বিজয়ী হতে পেরেছি। সহকারী কোচসহ সকল খেলোয়াড়দের নিকট আমি কৃতজ্ঞ। যবিপ্রবির নারী ক্রিকেট দল ভবিষ্যতে তাঁদের সাফল্য অব্যাহত রাখার পাশাপাশি তাঁদের সফলতা কামনা করেন তিনি।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬