আন্দোলনের মুখে নোবিপ্রবি রেজিস্ট্রারের পদত্যাগ

০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৩ PM
মোঃ জসিম উদ্দিন

মোঃ জসিম উদ্দিন © টিডিসি ফটো

কর্মকর্তা-কর্মচারীদের ৪ দিনের আন্দোলনের প্রেক্ষিতে পদত্যাগ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ জসিম উদ্দিন (অতিরিক্ত দায়িত্ব)। 

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর জানান, সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে মোঃ জসিম উদ্দিন পদত্যাগ করেছেন ।

এর আগে, গত ৩০ জানুয়ারি রেজিস্ট্রারের পদত্যাগ, নতুন রেজিস্ট্রার নিয়োগ এবং কর্মচারী সমিতির অনুমোদনসহ  আট দফা দাবিতে উপাচার্যের কাছে কর্মকর্তা-কর্মচারীরা স্মারকলিপি দেন এবং কর্মবিরতিসহ অবস্থান কর্মসূচি পালন করেন। 

পরবর্তীতে ৩১ জানুয়ারি  আন্দোলনের দ্বিতীয় কর্মদিবসে সকাল ১০ টা থেকে কর্মকর্তা-কর্মচারীরা তাদের দাবির স্বপক্ষে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন এবং সমঝোতায় আসতে না পেরে তৃতীয় দিনে আন্দোলনের ডাক দেন। 

আরো পড়ুন: নানা সংকটে নোবিপ্রবির কেন্দ্রীয় লাইব্রেরি

সর্বশেষ  তৃতীয় দিনের কর্মবিরতি পালনের পর গত বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) উপাচার্য মো. দিদার উল আলম আন্দোলনকারীদের দাবি বাস্তবায়নে কয়েকদিন সময় চান।

এ বিষয়ে অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সাখাওয়াত হোসেন বলেন, “দীর্ঘ বৈঠক শেষে উপাচার্য আমাদের সকল দাবি মেনে নিয়েছেন এবং আজ-ই রেজিস্ট্রার মোহাম্মদ জসিম উদ্দিন পদত্যাগপত্র জমা দিয়েছেন। বাকি দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করার আশ্বাসও দিয়েছেন।”

তিনি আরও বলেন, “আমাদের কর্মচারীদের সমিতি ও কর্মকর্তাদের আপগ্রেডেশনসহ বাকি দাবিগুলোর বাস্তবায়ন না হলে ফের আন্দোলন করা ছাড়া কোনো উপায় থাকবে না। বিষয়টি আমরা উপাচার্যকে জানিয়েছি।”

নতুন রেজিস্ট্রার নিয়োগ এবং কর্মকর্তা-কর্মচারীদের দাবীর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, “উপাচার্য রেজিস্ট্রারের পদত্যাগপত্র গ্রহণ করে নতুন রেজিস্ট্রার নিয়োগের প্রক্রিয়া শুরু করছেন। এছাড়া, কর্মকর্তা কর্মচারীদের বাকি দাবিগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।”

ঈদের ছুটিতে ঘুরে আসুন বরগুনার বিভিন্ন দর্শনীয় স্থানে
  • ১৮ মার্চ ২০২৬
ডিপ্রেশন: বিদেশে উচ্চশিক্ষার ফাঁকে ছুটিতে এসে ঢামেকের সাবেক…
  • ১৮ মার্চ ২০২৬
যশোর শহরে নিবন্ধিত রিক্সা-ইজিবাইক ৪৫শ’, চলছে ২০ হাজার: অসহন…
  • ১৮ মার্চ ২০২৬
ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব
  • ১৮ মার্চ ২০২৬
চাঁদের আলোয় ঈদের গল্প: তরুণদের চোখে উৎসবের আনন্দ
  • ১৮ মার্চ ২০২৬
নিখোঁজের তিনদিন পর শিশুর মরদেহ উদ্ধার
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence