ফারদিন হত্যা মামলা: বুশরাকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন

০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৫৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৩ PM
আমাতুল্লাহ বুশরা

আমাতুল্লাহ বুশরা © ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ (২৪) হত্যা মামলায় বান্ধবী আমাতুল্লাহ বুশরাকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছেন মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ সোমবার (৬ ফেব্রুয়ারি) রামপুরা থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখায় এই চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ইয়াসিন শিকদার। আগামী ১৪ ফেব্রুয়ারি মামলাটির আদালত কর্তৃক ধার্য তারিখ রয়েছে।

এর আগে ৭ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিন নূর পরশের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। এ ঘটনায় বান্ধবী বুশরাসহ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে ‘হত্যা করে লাশ গুম’ করার অভিযোগে রামপুরা থানায় মামলা করেন ফারদিনের বাবা নূর উদ্দিন রানা।

গত ১০ নভেম্বর ফারদিন নূর পরশকে হত্যা করে মরদেহ গুম করার অভিযোগে রাজধানীর রামপুরা এলাকার একটি বাসা থেকে বুশরাকে গ্রেফতার করা হয়। এ মামলায় আদালত তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ৮ জানুয়ারি ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখার তার জামিন দেন। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ ফেব্রুয়ারি দিন ধার্য রয়েছে।

ফারদিনের বাবা নূর উদ্দিন রানা বিজনেস পত্রিকা ‘দ্য রিভারাইন’র সম্পাদক ও প্রকাশক। তিনি দীর্ঘ ৪৫ বছর ধরে সাংবাদিকতা করছেন। ফারদিনের মা ফারহানা ইয়াসমিন গৃহিণী। তাদের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার নয়ামাটিতে।

তিন ভাইয়ের মধ্যে ফারদিন ছিলেন সবার বড়। তার মেজ ভাই আবদুল্লাহ নূর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। ছোট ভাই তামিম নূর এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে।

টানা একমাস লবঙ্গ খেলে শরীরে যেসব পরিবর্তন ঘটে
  • ২৬ জুলাই ২০২৬
মো. সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসা নিতে যাচ্ছেন বিদ…
  • ২৬ জুলাই ২০২৬
ব্যাংকের ম্যানেজারকে কষে চড় মারলেন সাবেক মন্ত্রীর মেয়ে
  • ২৬ জুলাই ২০২৬
ফেসবুকে কারা পাবেন ফ্রি ভেরিফায়েড ব্যাজ? জেনে নিন যোগ্যতার …
  • ২৬ জুলাই ২০২৬
পুরোপুরি রাজনীতিতে যুক্ত হবে কী ‘ককরোচ জনতা পার্টি’, যা বলল…
  • ২৬ জুলাই ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ, বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের আভাস
  • ২৬ জুলাই ২০২৬