পবিপ্রবি বাঁধনের নেতৃত্বে আসাদ-সাব্বির

০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৫৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৪ PM
পবিপ্রবি বাঁধনের নেতৃত্বে আসাদ-সাব্বির

পবিপ্রবি বাঁধনের নেতৃত্বে আসাদ-সাব্বির © টিডিসি ফটো

আসাদুজ্জামান আসাদকে সভাপতি ও সাব্বির হোসেনকে সাধারণ সম্পাদক মনোনীত করে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউনিটের  নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে।

শনিবার (৪ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের মিলনায়তন কক্ষে রাত ৮টায় এহসানুল হক পাভেলের সভাপতিত্বে ও জাহিদ হাসান শোয়েবের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাঁধন পবিপ্রবি ইউনিট কার্যকরী কমিটি-২০২৩ ও বিভিন্ন হলের উপকমিটিও ঘোষণা করা হয়।

নবনির্বাচিত সভাপতি আসাদুজ্জামান আসাদ বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিজ্ঞান অনুষদের ৩য় বর্ষের এবং সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ব্যবসায় প্রশাসন অনুষদের ৩য় বর্ষের শিক্ষার্থী।

আরও পড়ুন: শাবিপ্রবিতে শূন্য আসনে ভর্তি ৫ ফেব্রুয়ারি

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত,  বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বাঁধন পবিপ্রবি ইউনিটের প্রধান উপদেষ্টা  অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু। এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক,  বাঁধনের উপদেষ্টাসহ অন্যান্য  বাঁধন কর্মীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত প্রধান অতিথির বক্তব্যে নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে বলেন, প্রতিষ্ঠাকালীন সময় থেকে এ পর্যন্ত বাঁধন রক্তদান করে আর্ত মানবতার সেবায় যেভাবে কাজ করে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। সেবার এ ধারাবাহিকতা অব্যাহত রেখে নতুন এ কমিটি মানুষের কল্যাণের স্বার্থে আরও সংযুক্ত হবে সেটিই আমার প্রত্যাশা।

আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
close