দুই সপ্তাহের মধ্যে শতভাগ বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে: শিক্ষামন্ত্রী

০৮ জানুয়ারি ২০২৩, ০৭:৫৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৬ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © সংগৃহীত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বৈশ্বিক সংকটের কারণে অর্থনৈতিক মন্দা চলছে। তাই কাগজের বিরাট সংকট ছিল। গত বছরের মাঝামাঝি সময়ে বিদ্যুতেরও সংকট তৈরি হয়। তাই ছাপাখানাগুলোকে নানারকম ঝামেলায় পড়তে হয়। তা সত্ত্বেও বছরের প্রথম দিনে শতকরা ৮০ ভাগ বই শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছি। দুই সপ্তাহের মধ্যে শতভাগ বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে। 

রোববার (৮ জানুয়ারি) দুপুরে কক্সবাজারে ’ন্যানো-বায়ো অ্যান্ড অ্যাডভান্সড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং-২০২৩' শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপণী দিন তিনি এ কথা বলেন। 

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল (সিএইচই) বিভাগের আয়োজনে এই সম্মেলন শুরু হয় শনিবার। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র, স্পেন, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ভারত, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের ২৫০ জন শিক্ষক-শিক্ষার্থী ও গবেষক এতে অংশ নেন।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন যবিপ্রবির উপাচার্য ও একুশে পদকপ্রাপ্ত বিজ্ঞানী অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন কেমিকৌশল বিভাগের চেয়ারম্যান ড. জাভেদ হোসেন খান। 

সম্মেলনে বিভিন্ন বিষয়ে প্রায় ১৫২টি প্রবন্ধ ও পোস্টার উপস্থাপিত হয়।

পুলিশসহ ৩ বিসিএসে সুপারিশ পাওয়া সোহাগের নাম নেই ৪৯তম’র গেজে…
  • ০১ অক্টোবর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সেফটি ভাল্বের সমস্যার সম…
  • ০১ অক্টোবর ২০২৬
জীবনের ১১ বছর চলে গেছে বিসিএসের পেছনে, সুপারিশ পেয়েও গেজেটে…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএস: বাদ পড়াদের বড় অংশই ঢাবির শিক্ষার্থী
  • ০১ অক্টোবর ২০২৬
স্টামফোর্ড ইউনিভার্সিটিতে বিনা মূল্যে রুশ ভাষা কোর্সের সনদ …
  • ০১ অক্টোবর ২০২৬
মেধাক্রমে নবম হয়েও ৪৯তম বিসিএসের গেজেটে নেই ইমতিয়াজ, বললেন—…
  • ০১ অক্টোবর ২০২৬