ছাত্রলীগের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পবিপ্রবি'তে আনন্দ মিছিল

২১ ডিসেম্বর ২০২২, ১০:৩২ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৭ PM
ছাত্রলীগের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পবিপ্রবি'তে আনন্দ মিছিল

ছাত্রলীগের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পবিপ্রবি'তে আনন্দ মিছিল © টিডিসি ফটো

ছাত্রলীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে স্বাগত জানিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি)  ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (২১ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে নেতাকর্মীরা এক আনন্দ মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ছাত্রলীগের দলীয় ট্রেন্টে এসে মিলিত হয়। এতে বিভিন্ন হলের নেতাকর্মীরা অংশ নেন।

এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। এতে শাখা ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী বক্তব্য প্রদান করেন।

ছাত্রলীগ নেতাকর্মীরা বলছেন, বাংলাদেশ ছাত্রলীগ সবচেয়ে যোগ্য নেতৃত্ব পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে স্বাগত জানান তারা। একই সঙ্গে সাদ্দাম-ইনান পরিষদ  ছাত্রলীগকে  শিক্ষা,শান্তি ও প্রগতির পথে সকল নেতাকর্মীদের সাথে নিয়ে সামনে এগিয়ে যাবেন এমনটাই প্রত্যাশা করেন তারা।

আরও পড়ুন: ছাত্রলীগের বাধায় ইবিতে নিয়োগ পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেক বলেন, বাংলাদেশ ছাত্রলীগের অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময়োপযোগী সঠিক ও যোগ্য নেতৃত্ব বাছাই করেছেন। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শকে সাথে নিয়ে সাদ্দাম-ইনান পরিষদের নেতৃত্বে অতীতের মতো শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করে যাবে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগর বলেন, জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী ও বিচক্ষণ নেতৃত্বের বহিঃপ্রকাশ বাংলাদেশ ছাত্রলীগের নতুন এই কমিটি। সকল প্রতিকূলতা মোকাবিলায় নতুন এই নেতৃত্বকে সাথে নিয়ে অতীতের মতো সব সময় অগ্রসৈনিকের ভূমিকায় থাকবে পবিপ্রবি শাখা ছাত্রলীগ।

প্রসঙ্গত, মঙ্গলবার রাতে ঢাবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে সভাপতি ও সাংগঠনিক সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

একনজরে বিসিবির অ্যাডহক কমিটি: কার কী পরিচয়?
  • ০৭ এপ্রিল ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে বড় দুঃসংবাদ দিল মাউশি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ের হল থেকে রাইস কুকার-বৈদ্যুতিক চুলা জব্দ, ছাত…
  • ০৭ এপ্রিল ২০২৬
নতুন কেনা বাড়িতে ফেরা হল না ড্যাফোডিলের সাবেক ছাত্রের, নিউই…
  • ০৭ এপ্রিল ২০২৬
পুরো একটি সভ্যতা আজ রাতে ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ায় ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন রাবিপ্রবির শিক্ষার্থ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close