বুয়েট অ্যালামনাইয়ের মহাপুনর্মিলনী ১৩ জানুয়ারি

১৪ ডিসেম্বর ২০২২, ০৮:৪৫ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৪ PM

© টিডিসি ফটো

আগামী ১৩ জানুয়ারি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অ্যালামনাইয়ের মহাপুনর্মিলনী অনুষ্ঠিত হবে। ওইদিন বুয়েট খেলার মাঠে এই মহাপুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। সম্প্রতি বুয়েট অ্যালামনাইয়ের সভা কক্ষে বোর্ড অব ট্রাস্টির সভায় আয়োজক বিষয়ক বিভিন্ন কমিটি এবং উপ-কমিটি নির্ধারণ করা হয়। 

আয়োজকের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৫ জানুয়ারি পর্যন্ত সরাসরি বা অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে। দিনব্যাপী আয়োজিত এই পুনর্মিলনী আয়োজনে থাকছে উদ্বোধনী অধিবেশন, খেলাধূলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রাতঃরাশ, মধ্যাহ্ন ভোজ, নৈশ ভোজ ও বুয়েটের কৃতী ছাত্র-ছাত্রীদের পুরষ্কার প্রদানসহ বিনোদনের আরও অনেক কার্যক্রম।

মহাপুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে বুয়েট অ্যালামনাইয়ের প্রধান পৃষ্ঠপোষক ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানের মুক্ত আলোচনার বিষয় হল ‘আগামীর প্রকৌশল শিক্ষা’। প্রবন্ধটি উপস্থাপন করবেন বুয়েটের কেমিকৌশল ও যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তামিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বুয়েট অ্যালামনাইয়ের সভাপতি ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পানিসম্পদ বিশেষজ্ঞ পরিবেশ বিজ্ঞানী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. আইনুন নিশাত।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬