এলসেভিয়ার র‌্যাঙ্কিংয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি

০৮ ডিসেম্বর ২০২২, ১১:৩৫ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৯ PM
বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি

বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি © সংগৃহীত

এলসেভিয়ার র‍্যাঙ্কিংয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশসেরা হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। বিশ্বের প্রথম সারির চিকিৎসা ও বিজ্ঞানবিষয়ক প্রকাশনা নিবন্ধ প্রকাশনা সংস্থা এলসেভিয়ার কর্তৃক স্কোপাস ডাটা সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ স্থান অর্জন করেছে যবিপ্রবি। 

শনিবার (৩ ডিসেম্বর) নেদারল্যান্ড ভিত্তিক চিকিৎসা ও বিজ্ঞান বিষয়ক নিবন্ধ প্রকাশনা সংস্থা এলসেভিয়ার এই তালিকা প্রকাশ করে। এলসেভিয়ার’র অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত গবেষেণাপত্রের ওপর ভিত্তি করে বিশ্বের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করা হয়।

তালিকায় দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নবম স্থানে রয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। যবিপ্রবির প্রকাশিত মোট গবেষণা পত্রের সংখ্যা ৩০০ এরও অধিক।

আরো পড়ুন:  বাস কমেছে রাবির, ট্রিপ আট থেকে নেমে তিনে

এদিকে বাংলাদেশের মধ্যে প্রথম স্থানে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত গবেষণাপত্রের সংখ্যা এক হাজার ২০০। দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৭০০ এরও অধিক। ৬০০ এরও অধিক গবেষণাপত্র নিয়ে তৃতীয় স্থানে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষাদান (টিচিং), গবেষণা (রিসার্চ), গবেষণা-উদ্ধৃতি (সাইটেশন), আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি (ইন্টারন্যাশনাল আউটলুক) এবং ইন্ডাস্ট্রি ইনকামের (শিল্পের সঙ্গে জ্ঞানের বিনিময়) ওপর ভিত্তি করে এ তালিকা করা হয়। এলসেভিয়ার প্রতিবছর প্রায় দুই হাজারের ওপরে জার্নাল প্রকাশ করে। প্রকাশিত জার্নালে নিবন্ধের সংখ্যা আড়াই লাখের বেশি। এর আর্কাইভে ৭০ লাখের বেশি প্রকাশনা রয়েছে।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬