ব্যায়াম করার সময় অসুস্থ হয়ে হাবিপ্রবি ছাত্রের মৃত্যু

০৫ ডিসেম্বর ২০২২, ০৬:০৯ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫২ PM

© ফাইল ছবি

ব্যায়াম করার সময় অসুস্থ হয়ে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (৫ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে তাকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া শিক্ষার্থীর নাম সামিউল ইসলাম সৌরভ (২৬)। তিনি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ২০১৫ শিক্ষাবর্ষে অধ্যয়নরত ছিলেন।

সৌরভ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ ও রংপুর সদর উপজেলার সিও বাজারের আবুল কাশেমের ছেলে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম কামরুজ্জামান জানান, সৌরভ দীর্ঘদিন ধরে অ্যাজমা ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। আজ দুপুরে পরীক্ষা শেষে তাজুদ্দিন আহমেদ হলে নিজের রুমে এসে ব্যায়াম করছিলেন। ব্যায়াম করার একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন। অন্যান্য শিক্ষার্থীরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬