শেষবার বুয়েটে যাবে নিথর ফারদিন, দুপুরে প্রথম জানাজা

০৮ নভেম্বর ২০২২, ১১:৫৫ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৩ PM
ফারদিন নুর পরশ

ফারদিন নুর পরশ © ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নুর পরশের জানাজা দুপুরে ক্যাম্পাসে হবে। ফারদিনের বাবা সাংবাদিক কাজী নুর উদ্দিন রানা জানান, মঙ্গলবার দুপুরে তার মরদেহ নেয়া হবে বুয়েটে। সেখানে জোহরের নামাজের পর হবে প্রথম জানাজা।

এর আগে সকালে ফারদিনের ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত শেষে এদিন সকালে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার শেখ ফরহাদ হোসেন হত্যার বিষয়টি নিউজবাংলাকে জানান।

তিনি বলেন, ‘ফারদিনের মাথায় ও বুকে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আমরা ধারণা করছি, তাকে হত্যা করা হয়েছে। আমরা তার ভিসেরা টেস্টের পর বিস্তারিত আরও জানতে পারব।’

ফারদিনের চাচাতো ভাই সাইফুল ইসলাম জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ নেয়া হবে বুয়েটে। সেখানে হবে প্রথম জানাজা। তারপর সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে ডেমরার বাড়িতে। সেখানে তার দ্বিতীয় জানাজা হবে।

আরও পড়ুন: ‘ফারদিনের মাথায়-বুকে অসংখ্য আঘাতের চিহ্ন’

এর আগে, গতকাল সোমবার বিকেলে নিখোঁজ হওয়ার তিন দিন পর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারদিন নুর পরশের লাশ উদ্ধার করে পুলিশ। বুয়েটের পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের (২০১৭-১৮) এ শিক্ষার্থী গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন।

ওই দিনই রাজধানীর রামপুরা থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর বাবা কাজী নূর উদ্দিন। এতে বলা হয়, গত শুক্রবার বেলা তিনটার দিকে ফারদিন নূর পরশ রাজধানীর ডেমরা থানার কোনাপাড়ার বাসা থেকে বুয়েটে তাঁর আবাসিক হলের উদ্দেশে বের হন। পরদিন শনিবার সকালে তাঁর পরীক্ষা ছিল। তবে তিনি পরীক্ষায় অংশ নেননি। তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

ফারদিনের বাবা জিডিতে আরও লেখেন, তিনি পরে খোঁজ নিয়ে জানতে পেরেছেন, ফারদিন তার এক মেয়েবন্ধুর সঙ্গে রিকশায় রামপুরা গিয়ে নেমে যায়। তারপর বাসায় ফেরেনি।

এদিকে, ফারদিন নুর পরশকে কেউ হত্যা করে নদীতে ফেলে দিয়েছে, নাকি তিনি আত্মহত্যা করেছেন, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ। এ ঘটনায় তার একজন ছেলেবন্ধু ও এক বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ফারদিনের বান্ধবী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। চার বছর ধরে তাদের মধ্যে যোগাযোগ ছিল।

নৌ পুলিশের নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ৯৯৯ এ ফোন পেয়ে নৌ পুলিশের টিম গিয়ে বনানী ঘাট এলাকায় নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ফ্যামিলি কার্ডের ‘তথ্য সংগ্রাহক’ নিয়োগ পরীক্ষায় আপত্তি ছাত্…
  • ২৬ জুলাই ২০২৬
খালেদা জিয়া দেশের জন্য সারা জীবন ত্যাগ স্বীকার করেছেন: ইবি …
  • ২৬ জুলাই ২০২৬
‘জুলাই গণঅভ্যুত্থানের শিক্ষা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে…
  • ২৬ জুলাই ২০২৬
এনএসইউতে বাংলাদেশ–চীন সম্পর্কের নতুন দিক নিয়ে এসআইপিজি সেমি…
  • ২৬ জুলাই ২০২৬
জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষ এমন সরকার চায়নি: মাহমু…
  • ২৬ জুলাই ২০২৬
ফ্রিল্যান্সারদের সুখবর দিল বাংলাদেশ ব্যাংক 
  • ২৬ জুলাই ২০২৬