ফারদিনের মৃত্যু হত্যা না আত্মহত্যা? বন্ধু-বান্ধবীকে জিজ্ঞাসাবাদ পুলিশের

০৮ নভেম্বর ২০২২, ০৮:২৮ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৩ PM
ফারদিন নুর পরশ

ফারদিন নুর পরশ © টিডিসি ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নুর পরশকে কেউ হত্যা করে নদীতে ফেলে দিয়েছে, নাকি তিনি আত্মহত্যা করেছেন, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ। এ ঘটনায় তার একজন ছেলেবন্ধু ও এক বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ফারদিনের বান্ধবী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। চার বছর ধরে তাদের মধ্যে যোগাযোগ ছিল। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ফারদিনের লাশ উদ্ধারের পর নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে, গতকাল সোমবার বিকেলে লক্ষ্মীনারায়ণ কটন মিলের পেছনে নদী থেকে নিখোঁজ হওয়ার তিন দিন পর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারদিন নুর পরশের লাশ উদ্ধার করে পুলিশ। বুয়েটের পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এ শিক্ষার্থী গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন।

ওই দিনই রাজধানীর রামপুরা থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর বাবা কাজী নূর উদ্দিন। এতে বলা হয়, গত শুক্রবার বেলা তিনটার দিকে ফারদিন নূর পরশ রাজধানীর ডেমরা থানার কোনাপাড়ার বাসা থেকে বুয়েটে তাঁর আবাসিক হলের উদ্দেশে বের হন। পরদিন শনিবার সকালে তাঁর পরীক্ষা ছিল। তবে তিনি পরীক্ষায় অংশ নেননি। তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

ফারদিনের বাবা জিডিতে আরও লেখেন, তিনি পরে খোঁজ নিয়ে জানতে পেরেছেন, ফারদিন তার এক মেয়েবন্ধুর সঙ্গে রিকশায় রামপুরা গিয়ে নেমে যায়। তারপর বাসায় ফেরেনি।

ফারদিন নিখোঁজের ঘটনায় তার বাবার করা জিডি তদন্তের সঙ্গে যুক্ত পুলিশের এক কর্মকর্তা বলেন, ঘটনার দিন বিকেলে পরশ রাজধানীর ধানমন্ডি এলাকায় তাঁর বান্ধবীর সঙ্গে দেখা করেন। সেখান থেকে রিকশায় করে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় যান। ওই বান্ধবীর ভাষ্যমতে, টিএসসি থেকে তারা রিকশায় রামপুরা আসেন। তবে পুলিশ ওই দিন ফারদিনের রামপুরা আসার কোনো তথ্য পায়নি।

বেরোবিতে ঐতিহ্য উৎসব: একই মঞ্চে প্রাচীন মিসর ও বাংলার লোকসং…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরে প্রকাশ্যে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের তারিখ বিজ্ঞপ্তি দিয়…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
পরোক্ষ ধূমপানে বাড়ছে মৃত্যুঝুঁকি, অন্যের সিগারেটের ধোঁয়া থে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
মহাসড়কে স্লিপার বাস চলাচলে নিষেধাজ্ঞা হাইকোর্টের
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
‘আই মনে কইচ্ছিলাম আর লাশ পোলা কান্দে নিবো, ওন আই পোলার লাশ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9