নিখোঁজের তিন দিন পর শীতলক্ষ্যায় মিলল বুয়েটছাত্রের লাশ

০৭ নভেম্বর ২০২২, ০৯:১৯ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৩ PM
ফারদিন নুর পরশ

ফারদিন নুর পরশ © টিডিসি ফটো

নিখোঁজের তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নুর পরশের লাশ উদ্ধার করেছে নারায়ণগঞ্জ নৌ-থানা পুলিশ। সোমবার (০৭ নভেম্বর) তার লাশ উদ্ধার করা হয়। পরশের বাবা নুরউদ্দিন রানা দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। ফারদিন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ১৮তম ব্যাচের ছাত্র।

পরিবার সূত্রে জানা গেছে, তিনি গত ৪ নভেম্বর বিকেল তিনটার দিকে বুয়েটের আবাসিক হলের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। ৫ নভেম্বর সকাল ১০টায় সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল। কিন্তু ডিপার্টমেন্টের পরীক্ষায়ও অংশ নেননি তিনি। তার গ্রামের বাড়ি নারায়নগঞ্জের ফতুল্লার নয়ামাটি গ্রামে। বর্তমানে তারা রাজধানীর ডেমরার শান্তিবাগের ১৩/১২ নম্বর বাসায় থাকতেন।

আরও পড়ুন: নিজ বাসায় বুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতির ঝুলন্ত লাশ

ফারদিনের চাচা নাবিল চৌধুরী জানান, নিখোঁজের দিন রাত ১০টার দিকে তাকে সর্বশেষ রাজধানীর রামপুরা এলাকায় দেখা গেছে। এরপর ১১টা থেকে তার ব্যক্তিগত ফোন বন্ধ পাওয়া যাচ্ছিলো। পরে নিখোঁজের পরেরদিন ৫ সেপ্টেম্বর রামপুরা থানায় ফারদিনের নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

তিনি বলেন, আজ সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর নৌ-থানা পুলিশ ফোন করে জানায় সেখানে একটি লাশ পাওয়া গেছে। পরে আমরা গিয়ে তার লাশ শনাক্ত করি।

নারায়ণগঞ্জ সদর নৌ-থানার পরিদর্শক মনিরুজ্জামান বলেন, মরদেহটি অজ্ঞাত পরিচয় হিসেবে উদ্ধার করে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ আমাদের কাছে লাশ হস্তান্তর করে। পরে পরিচয় নিশ্চিত হওয়া গেলে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

বাংলাদেশ-পাকিস্তান নয়, শিরোপায় চোখ ভারতের
  • ১৪ নভেম্বর ২০২৬
মুক্তি পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে ব…
  • ১৪ নভেম্বর ২০২৬
ব্যাচেলর মডেল ২+২ (ক্লাসরুম+ইন্ডাস্ট্রি) : উচ্চশিক্ষার বাস্…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডিআইইউতে পুরকৌশল শিক্ষার্থীদের নিয়ে ‘সিভিস্পার্ক ১.০’ অনুষ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
 ১০ হাজার ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950