যবিপ্রবিতে ভর্তিচ্ছুদের পূর্ণাঙ্গ মেধাতালিকা প্রকাশ

০৫ নভেম্বর ২০২২, ০৪:৫৪ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৫ PM
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ মেধাতালিকা প্রকাশ করেছে। শনিবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ মেধাতালিকা প্রকাশ করেছে। এর আগে শুক্রবার প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়।

প্রথম মেধাতালিকার ভর্তি চলবে ৭ নভেম্বর দুপুর ১২ টা থেকে ১১  নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। মূল কাগজপত্র ৭ নভেম্বর দুপুর ১২ টা  থেকে ১২ নভেম্বর বিকাল ৪ টার মধ্যে সশরীরে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে জমা দিতে হবে।

গুচ্ছভুক্ত এ মেধাক্রমে ‘এ’ ইউনিটে প্রথম হয়েছেন মেহেরুন্নেসা তৃপ্তি যার মোট নম্বর  ৯৩.৭৫। ‘বি’ ইউনিটে প্রথম হয়েছে নরেশ চন্দ্র কুণ্ড যার প্রাপ্ত মোট নম্বর ৮০.৫০ এবং সি ইউনিটে প্রথম হওয়া সুমাইয়া নুসরাত সুমনার মোট নম্বর ৯০.৭৫। 

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে মেধাতালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভর্তির যাবতীয় তথ্য https://admission.just.edu.bd/ এই লিংকে প্রবেশ করলে জানা যাবে।

শেকৃবির নবীনবরণে ছাত্রদলকে প্রাধান্য দেওয়ায় প্রশাসনের বৈষম্…
  • ২৬ জুলাই ২০২৬
ফেলোশিপ নিয়ে গবেষণার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, করুন আ…
  • ২৬ জুলাই ২০২৬
সাড়ে ১৪ হাজার সহকারী শিক্ষকের জন্যও কি বাধ্যতামূলক, জানালেন…
  • ২৬ জুলাই ২০২৬
কেন্দুয়ার নতুন ইউএনও সানজিদা চৌধুরী 
  • ২৬ জুলাই ২০২৬
‘নির্বাচন কমিশনে দলীয় নিয়োগ দিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানকে প্…
  • ২৬ জুলাই ২০২৬
সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতা…
  • ২৬ জুলাই ২০২৬