গুচ্ছভুক্ত পাবিপ্রবির প্রথম মেধাতালিকা প্রকাশ, দেখুন তালিকা

০৫ নভেম্বর ২০২২, ১২:৫৬ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৫ PM
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের  স্নাতক সম্মান প্রথম বর্ষের প্রথম মেধাতালিকা প্রকাশিত হয়েছে। শনিবার (৫ নভেম্বর ) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ মেধাতালিকা প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রথম মেধা তালিকার ভর্তি চলবে আগামী ৭ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত। প্রথম মেধাতালিকা দেখতে এখানে ক্লিক করুন। 

জানা গেছে, ২০২১–২২ শিক্ষাবর্ষে GST গুচ্ছভূক্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আগামী ৭ নভেম্বর দুপুর ১২টা থেকে ১১ নভেম্বর রাত ১১টা ৫৯মিনিটের মধ্যে GST ওয়েবসাইট (https://gstadmission.ac.bd/)-এর মাধ্যমে সম্পন্ন করতে হবে।

প্রত্যেক আবেদনকারী তার আবেদনকৃত প্রতিটি বিশ্ববিদ্যলয়ের প্রস্তুতকৃত মেধাক্রম ও প্রদত্ত বিভাগ পছন্দক্রম অনুযায়ী সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে একটি নির্দিষ্ট বিভাগে প্রাথমিক ভর্তির জন্য নির্বাচিত হবে। মেধাক্রম ও অন্যান্য তথ্য স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হবে।

প্রাথমিক ভর্তির ক্ষেত্রে নিম্নের সময়সূচী অবশ্যই মানতে হবে: অনলাইনে প্রাথমিক ভর্তি ও ফি প্রদা ৭ নভেম্বর দুপুর ১২টা হতে ১১ নভেম্বর রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত। মূল কাগজপত্র জমা ৭ নভেম্বর দুপুর ১২টা হতে ১২ নভেম্বর বিকেল ৪টার মধ্যে।

এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষার মূল নম্বরপত্র আবেদনকারীর প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে, অন্যথায় প্রাথমিক ভর্তি বাতিল হয়ে যাবে। মূল নম্বরপত্র দুটি আবেদনকারীর নাম ও GST রোল নম্বর লিখা একটি এ-ফোর সাইজের খামে করে জমা দিতে হবে। ভর্তি পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও অনলাইনে প্রাথমিক ভর্তি সম্পন্ন করার প্রয়োজনীয় বিবরণ যথাক্রমে GST Admission System ও Online Admission Guideline -এ দেওয়া আছে।

‘আমি মুক্তিযোদ্ধা, আপনিও জানেন মাননীয় স্পিকার, কিন্তু আওয়াম…
  • ৩১ মার্চ ২০২৬
রামেকে হাসপাতালে হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু, ভর্তি ৯৮
  • ৩১ মার্চ ২০২৬
৩ বিশ্ববিদ্যালয়ের পর গুচ্ছে ফার্স্ট হওয়া ঐশি ঢাবিতেই পরীক্ষ…
  • ৩১ মার্চ ২০২৬
শহীদ মুগ্ধের বাবার চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক …
  • ৩১ মার্চ ২০২৬
ফ্যাসিস্টের যন্তর-মন্তর ঘর থেকে মুক্তিযোদ্ধা হওয়া রাজাকারদে…
  • ৩১ মার্চ ২০২৬
শিশুদের সব মৃত্যু হামের কারণে নয়: স্বাস্থ্যসচিব
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence