ক্যান্সারে মারা গেলেন বশেমুরবিপ্রবির শিক্ষক

০১ নভেম্বর ২০২২, ০৭:৩০ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৭ PM
অধ্যাপক এফ এম রাহাত হাসান রবি

অধ্যাপক এফ এম রাহাত হাসান রবি © সংগৃহীত

ব্রেইন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ(বশেমুরবিপ্রবি)’র কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক এফ এম রাহাত হাসান রবি। 

মঙ্গলবার(০১ নভেম্বর) দিবাগত রাত ২টায় মারা যান তিনি। আজ এক শোক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন বশেমুরবিপ্রবি ‘র রেজিস্ট্রার মো. দলিলুর রহমান। তাতে জানানো হয়েছে, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক এফ. এম. রাহাত হাসান রবি দিবাগত রাত ২.০০টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

আরও পড়ুন: সিএসপি ফেলোশিপ নিয়ে যুক্তরাষ্ট্র যাওয়ার সুযোগ

ওই শোক বার্তায় আরও জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয় পরিবার সিএসই বিভাগের সহকারী অধ্যাপক এফ. এম. রাহাত হাসান রবি-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে। পাশাপাশি শোক বার্তায় তাঁর পরিবার ও পরিজনরা যেন এই শোক কাটিয়ে উঠতে পারে সে প্রত্যাশাও ব্যক্ত করা হয়।

প্রসঙ্গত, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক এফ এম রাহাত হাসান রবি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(চুয়েট) ১০ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিঙয়ের (সিএসই) শিক্ষার্থী ছিলেন।

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
  • ১৮ মার্চ ২০২৬
এক ব্যাচের ৬৩ জনের ৪০জন হলেন আইনজীবী
  • ১৮ মার্চ ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে গাজী গ্রুপ, আবেদন শেষ ৩১ মার্চ
  • ১৮ মার্চ ২০২৬
ময়মনসিংহে খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল জব্দ
  • ১৮ মার্চ ২০২৬
ইউসেপ বাংলাদেশে চাকরি, পদ ১৬, আবেদন শেষ ২৮ মার্চ
  • ১৮ মার্চ ২০২৬
রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স, আবেদন শেষ …
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence