শাবিপ্রবিতে যত আবেদন পড়ল

২৮ অক্টোবর ২০২২, ১০:১৪ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:০১ AM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

গুচ্ছভুক্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির জন্য ৩২ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন। গতকাল বৃহস্পতিবার আবেদন গ্রহণ শেষ হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শাবিপ্রবির তিনটি ইউনিটে ভর্তির জন্য আবেদন করেছেন ৩২ হাজার ৩১৩ জন। এদের মধ্যে আবেদন ফি পরিশোধ করেছেন ২৬ হাজার ৬৫০ জন।

সূত্র আরও জানায়, বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটে আবেদন করেছেন ১৯ হাজার ৯০৪ জন। মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে আবেদন করেছেন ৪ হাজার ৭৪৩ জন এবং বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে আবেদন করেছেন দুই হাজার ৩ জন।

দ্যা ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন শাবিপ্রবির ভর্তি সংক্রান্ত টেকনিক্যাল কমিটির কো-অর্ডিনেটর প্রফেসর মো. মাসুম।

গুচ্ছের টেকনিক্যাল কমিটি সূত্রে জানা যায়, গত বুধবার পর্যন্ত গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ে ১ লাখ ৫৫ হাজারেরও বেশি আবেদন পড়েছে। এর মধ্যে যথাক্রমে 'এ' ইউনিটে আবেদন পড়েছে ৮৫ হাজার, 'বি ইউনিটে ৪৮ হাজার ও 'সি' ইউনিটে আবেদন পড়েছে ২৩ হাজার। এবার নিজস্ব পদ্ধতিতে মেরিট ও ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে গুচ্ছের অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো। গুচ্ছ পদ্ধতির অন্তর্ভুক্ত বিদ্যালয়গুলো তাদের নিজস্ব পদ্ধতিতে মেরিট প্রকাশের পাশাপাশি ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে। এক্ষেত্রে ভর্তি প্রক্রিয়ায় পূর্ব নির্দেশনাকেই অনুসরণ করতে হবে। 

প্রসঙ্গত, গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা গত ১৭ অক্টোবর ২০২২ তারিখ দুপুর ১২টা হতে শুরু হয় এবং ২৭ অক্টোবর ২০২২ তারিখ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলমান ছিল। শুক্রবার (২৮ অক্টোবর) রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা ফি পরিশোধ করতে পারবেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক সেমিস্টার ক্লাস-পরীক্ষার পর ভুয়া…
  • ২৭ জুলাই ২০২৬
মুক্তিযোদ্ধাদের কথা উঠলে শ্রদ্ধায় আমার হাত স্যালুটে উঠে যা…
  • ২৭ জুলাই ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের পরীক্ষার সময় পরিবর্তন
  • ২৭ জুলাই ২০২৬
শিক্ষকদের অনুবাদের ভুলে এইচএসসি ইংরেজি ভার্সনের পরীক্ষার্থী…
  • ২৭ জুলাই ২০২৬
জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর খাবার পানির ট্যাংকে বিষ মিশিয়ে দি…
  • ২৭ জুলাই ২০২৬
মিটফোর্ড হাসপাতাল ২ হাজার শয্যায় উন্নীতের প্রস্তাব মন্ত্রণা…
  • ২৭ জুলাই ২০২৬