শাড়িতে আগুন লেগে ঝলসে গেলেন রুয়েট ছাত্রী

২৫ অক্টোবর ২০২২, ০৯:০৫ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৪২ AM
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) কালীপূজার প্রদীপ জ্বালাতে গিয়ে আগুনে ঝলসে গেছেন মৌমিতা (২৩) নামে এক ছাত্রী। রুয়েটের বড় খেলার মাঠের পশ্চিমে অস্থায়ী মণ্ডপে সোমবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকায় পাঠানো হয়েছে।

মৌমিতা বিশ্ববিদ্যালয়টির ম্যাটেরিয়াল সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। দেশরত্ন শেখ হাসিনা হলে থাকেন তিনি। 

আরো পড়ুন: মানবেতর অবস্থায় ঢাবির এসএম হলের বারান্দায় থাকা শিক্ষার্থীরা

জানা গেছে, রুয়েটের বড় খেলার মাঠের পশ্চিমে কালীপূজার অস্থায়ী মণ্ডপ তৈরি করা হয়েছিল। রাত ৮টার দিকে সেখানে সবাই একসঙ্গে মোমবাতি প্রজ্জ্বালনের সময় শাড়িতে হঠাৎ আগুন লেগে যায় মৌমিতার। এ সময় দ্রুত আগুন ছড়িয়ে পড়লে তার তলপেট, পায়ের কিছু অংশ এবং হাত পুড়ে যায়। দ্রুত আগুন নিভিয়ে তাকে রাজশাহী মেডিকেলে নিয়ে যান সহপাঠীরা। 

চিকিৎসকরা জানান, আগুনে তার শরীরের প্রায় ২০ শতাংশ পুড়ে গেছে। রাত ১০টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা বার্ন মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করা হয় মৌমিতাকে।

হাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
  • ১২ এপ্রিল ২০২৬
রান্নাঘর ঝাড়ু দেওয়ার সময় সাপের কামড়ে তরুণীর মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
কেয়ার বাংলাদেশে চাকরি, আবেদন ১৮ এপ্রিল পর্যন্ত
  • ১২ এপ্রিল ২০২৬
ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯২ শতাংশ
  • ১২ এপ্রিল ২০২৬
রাতের অন্ধকারে আক্রমণ করেছে হাম, আমরা অ্যারেস্ট করতে সক্ষম …
  • ১২ এপ্রিল ২০২৬
মেহেরপুরে জিয়া খালের পুনঃখনন কাজের উদ্বোধন
  • ১২ এপ্রিল ২০২৬