গুচ্ছ ছাড়াও বিশেষ যোগ্যতায় ভর্তি হওয়া যাবে শাবিতে

১৯ অক্টোবর ২০২২, ০৯:১১ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫২ PM
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। গত সোমবার থেকে শুরু হওয়া  আবেদন চলবে আগামী ২৭ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। তবে ২৮ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ফি পরিশোধ করা যাবে।

এবার গুচ্ছ পরীক্ষা ছাড়াও বিশেষ যোগ্যতায় শিক্ষার্থী ভর্তির সুযোগ দিচ্ছে কর্তৃপক্ষ। এ বিষয়ে ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. রাশেদ তালুকদার গণমাধ্যমকে বলেন, ‘আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড, আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াড, এবং অন্যান্য স্বীকৃত আন্তর্জাতিক অলিম্পিয়াডে স্বর্ণ, রৌপ্য অথবা ব্রোঞ্জ পদকপ্রাপ্তদের এ সুযোগ দেয়া হবে।

আরো পড়ুন: গুচ্ছে গণিতে ১০ নম্বর পেয়েছেন কতজন ভর্তিচ্ছু?

তিনি জানান, শাবিতে এসব শিক্ষার্থীদের গুচ্ছের পরীক্ষা ছাড়াই সংশ্লিষ্ট বিষয়ে ভর্তির আবেদনের সুযোগ আছে। তাদের জন্য আলাদা কোটা রয়েছে। তবে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬