মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিসার্স এসোসিয়েশনের সভাপতি রাজিউর, সম্পাদক রাজিব মিনা

২৯ মার্চ ২০২৬, ০৯:৪০ PM
সভাপতি রাজিউর, সাধারণ সম্পাদক রাজিব মিনা

সভাপতি রাজিউর, সাধারণ সম্পাদক রাজিব মিনা © ফাইল ছবি

বাংলাদেশ নারকোটিক্স কন্ট্রোল সার্ভিস এসোসিয়েশন (BANCSA) এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৯ মার্চ) ঢাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নবম গ্রেড হতে তদূর্ধ্ব অফিসারগণ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। 

নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. রাজিউর রহমান, উপপরিচালক, ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়, ঢাকা এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রাজিব মিনা, উপপরিচালক (প্রশাসন), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, প্রধান কার্যালয়, ঢাকা।

সিনিয়র সহসভাপতি পদে মো. মানজুরুল ইসলাম এবং মোহাম্মদ খোরশিদ আলম, সহসভাপতি পদে বিপ্লব কুমার মোদক, মুহাম্মদ খালেদুল করিম ও পলাশ পাল এবং সাংগঠনিক সম্পাদক পদে মো : এমদাদুল ইসলাম মিঠুন জয়ী হন। 

এছাড়া অন্যান্য কর্মকর্তাদের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আবু জাফর এবং মো. আসলাম হোসেন কোষাধ্যক্ষ পদে মো : জাকির হোসেন, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক পদে ড. মো. আবু সাঈদ মিয়া (ঢাকা বিভাগ), মো. সিরাজুল মোস্তফা (চট্টগ্রাম বিভাগ), এস কে ইফতেখার মোহাম্মদ উমায়ের (খুলনা বিভাগ), মো. নজরুল ইসলাম (রাজশাহী বিভাগ), মো. নাজমুল ইসলাম (বরিশাল বিভাগ), দপ্তর সম্পাদক পদে মো. আব্দুল হালিম রাজ, প্রচার সম্পাদক পদে মো : বেলাল হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মো. মেহেদী হাসান, গবেষণা ও প্রকাশনা পদে মো. আহসানুল কবির বুলবুল, সমাজকল্যাণ সম্পাদক পদে মোসা. সুমি খাতুন, আইন বিষয়ক সম্পাদক পদে মো: আশরাফুল আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এস এম রাজিবুর রহমান, মহিলা বিষয়ক পদে কাশফিয়া আলম, প্রশিক্ষণ, উচ্চ শিক্ষা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে আদনান জোবায়ের এবং আপ্যায়ন বিষয়ক সম্পাদক পদে কাজী দিদারুল আলম নির্বাচিত হন।

অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্ল্যাহ কাজল প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন। শিগগির নির্বাচিত কমিটি আনুষ্ঠানিক অভিষেকের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করবেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

ইবিতে অস্ত্র-রামদা হাতে মহড়া, শনাক্ত ১৯ জনই বিএনপি-ছাত্রদল-…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
রানওয়ে থেকে ছিটকে গেল বিমান, নিহত ৫
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেল বাস্তবায়নের আগ পর্যন্ত বিশেষ সুবিধা বহাল দাবি, কী …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিকদের সঙ্গে কথা না বললে ৬১ লাখ টাকা জরিমানা!
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
চ্যাম্পিয়নস লিগের আগে বড় সুখবর পেল রিয়াল মাদ্রিদ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
লড়াই করে শেষ ওভারে হারল বাংলাদেশ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9