পবিপ্রবিতে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের মানববন্ধন

১৭ নভেম্বর ২০২৫, ০৯:৪০ AM
আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের মানববন্ধন

আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের মানববন্ধন © সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি)  প্রশাসনিক ভবনের সামনে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন  নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে।

১৬ নভেম্বর (রবিবার) পবিপ্রবির বিভিন্ন শাখার কর্মচারীরা নবম পে স্কেল বাস্তবায়নে বিলম্ব ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানান। তারা ১৫ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে বৈষম্য নিরসন করে নতুন পে স্কেল বাস্তবায়নের দাবি উত্থাপন করেন।

চএ বিষয়ে পবিপ্রবির কর্মচারী মো. আবু মুসা বলেন, ‘বাজারে সকল পণ্যের দাম যে হারে বৃদ্ধি পেয়েছে, সে হারে আমাদের বেতন–ভাতা বৃদ্ধি পায়নি। ফলে দিন দিন আমাদের অবস্থা আরও মানবেতর হয়ে যাচ্ছে।’

কর্মচারী ফেডারেশনের আরেক সদস্য মো. আলমগীর হোসেন আলম বলেন, ‘১০ম গ্রেড থেকে ১ম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের বেতন–ভাতা যেভাবে বৃদ্ধি করা হয়েছে, তার তুলনায় আমাদের বেতন বৃদ্ধির হার খুবই সামান্য। পরিবারের ভরণ–পোষণ নিয়েই আমাদের উদ্বিগ্ন থাকতে হয়।’

অফিস সহায়ক মোশাররফ হোসেন বলেন, ‘যেই বাজার থেকে ১ম থেকে ১০ম গ্রেডের কর্মকর্তারা বাজার করেন, সেই একই বাজার থেকে আমাদেরও বাজার করতে হয়। তাহলে আমাদের বেতনে এত বৈষম্য কেন? আমরা চাই এই সরকারের আমলেই বেতনবৈষম্য দূর করা হোক।’

মানববন্ধনে আরও বক্তারা দ্রুত সময়ের মধ্যে বিজয় দিবসের আগেই বৈষম্যহীন পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

 

ডেঙ্গুতে প্রাণ গেল কুবি শিক্ষার্থী সুমন শেখের
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল
  • ১৪ অক্টোবর ২০২৬
মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, চার দফা দা…
  • ১৪ অক্টোবর ২০২৬
জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান
  • ১৪ অক্টোবর ২০২৬
১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬