গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজে অধ্যাপকসহ ৬ পদে নিয়োগ

১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ PM
গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ

গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ © সংগৃহীত

গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, কিউরেটর, রেজিস্ট্রার ও লেকচারার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটি এসব পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে। 

আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ কর্মদিবসের মধ্যে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ

পদের নাম ও বিষয়

১. অধ্যাপক

বিষয়: নবজাতক ও শিশু, প্যাথলজি ও মেডিসিন।

২. সহযোগী অধ্যাপক

বিষয়: নবজাতক ও শিশু, প্যাথলজি ও এনাটমি।

৩. সহকারী অধ্যাপক

বিষয়: নবজাতক ও শিশু, ফার্মাকোলজি, এনাটমি ও ট্রান্সফিউশন মেডিসিন।

৪. কিউরেটর

বিষয়: এনাটমি।

৫. রেজিস্ট্রার

বিষয়: মেডিসিন, সার্জারি, চক্ষু ও ই.এন.টি।

৬. লেকচারার

বিষয়: ফার্মাকোলজি, ফরেনসিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি ও প্যাথলজি।

ঠিকানা: মির্জানগর, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৪

ই-মেইল: [email protected]

যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিএমডিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী সংশ্লিষ্ট পদে প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে অধূমপায়ী, পান সেবনে বিরত এবং নন-প্র্যাকটিসিং উদ্যমী প্রার্থীদের আবেদন করতে আহ্বান জানানো হয়েছে।

আরও দেখুন: সেন্ট্রাল মেডিকেল কলেজে অধ্যাপকসহ ৯ পদে নিয়োগ

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের ফটোকপি, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র এবং পূর্ণ জীবনবৃত্তান্ত (সিভি) সংযুক্ত করে লিখিত আবেদন করতে হবে।

আবেদনপত্র অধ্যক্ষ বরাবর ডাকযোগে অথবা সরাসরি জমা দেওয়া যাবে।

আবেদনের সময়সীমা: বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ কর্মদিবসের মধ্যে।

আবেদনের ঠিকানা: অধ্যক্ষ, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ, মির্জানগর, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৪।

বিস্তারিত জানতে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ওয়েবসাইট দেখুন। 

বিস্তারিত জানতে নিচে দেখুন।

বিশ্ব প্রেমিক দিবস আজ
  • ০৩ অক্টোবর ২০২৬
সন্তান লাভে শুক্রাণু দান করা সেই নারীর সঙ্গে সম্পর্ক ছিন্ন …
  • ০৩ অক্টোবর ২০২৬
সমস্যা চিহ্নিত করে প্রকল্প দিলে গবেষণায় অর্থায়ন করবে ইউজিসি
  • ০৩ অক্টোবর ২০২৬
জাবিপ্রবিতে চালু হচ্ছে এআই ও রোবটিক্সসহ ৩ নতুন বিভাগ, ইন্টা…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিকাশ নিয়োগ দেবে নেটওয়ার্ক অপারেশনস বিভাগে, আবেদন ১২ অক্টোব…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেস্ট, ভর্তি ফিতে ৭৫%…
  • ০৩ অক্টোবর ২০২৬