ড্যাফোডিল কলেজে শিক্ষক নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ৯৬, আবেদন ৬ সেপ্টেম্বর পর্যন্ত

১৯ আগস্ট ২০২৬, ১০:৩২ PM
৮ বিভাগে ৯৬ প্রভাষক নিয়োগ দেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, চাঁদপুর

৮ বিভাগে ৯৬ প্রভাষক নিয়োগ দেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, চাঁদপুর © টিডিসি সম্পাদিত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, চাঁদপুর জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৮ বিভাগে ‌'প্রভাষক' পদে ৯৬ শিক্ষক নিয়োগে ১৬ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন চলবে আগামী ৬ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, চাঁদপুর;

পদের নাম: প্রভাষক;

বিষয়/বিভাগ/দপ্তর: সিএসই, ইংরেজি, হিসাববিজ্ঞান, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, মার্কটিং, সমাজকর্ম, এলএলবি, বিএড;

পদসংখ্যা: ৯৬টি; 

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

বেতন স্কেল: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবে;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

আবেদনের যোগ্যতা—

*সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*সিজিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;

*বিএড কোর্সের জন্য এমএড থাকতে হবে;

*শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়;

আরও পড়ুন: রাজউক উত্তরা মডেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত

আবেদন যেভাবে— 

আগ্রহী প্রার্থীদের হস্তলিখিত আবেদনপত্র সংশ্লিষ্ট ঠিকানায় সরাসরি/ডাকযোগে অথবা [email protected] ই-মেইলে পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়— 

'ড্যাফোডিল ইন্টারনেশনাল কলেজ, চাঁদপুর, ওয়ার্ড নম্বর-১৪, বাবুরহাট মডেল টাউন, চাঁদপুর সদর,চাঁদপুর-৩৬০২' বরাবর আবেদনপত্র পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ৬ সেপ্টেম্বর ২০২৬;

কাজের ক্ষেত্র ও আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে ওপরের বিজ্ঞপ্তি দেখুন।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন, ১৬ আগস্ট ২০২৬, পৃষ্ঠা ৭

এআই ক্যামেরায় ২ দিনে পাচঁ শতাধিক মামলা
  • ১৯ আগস্ট ২০২৬
খুলনায় পরপর একই স্থানে দুই যুবককে গুলি করে হত্যা
  • ১৯ আগস্ট ২০২৬
অফিসিয়াল প্যাডে বিএনপি নেতাকে অভিনন্দন বার্তা দিলেন উপাচার্য
  • ১৯ আগস্ট ২০২৬
গাজীপুর জেলা পরিষদে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩১ আগস্ট পর্যন…
  • ১৯ আগস্ট ২০২৬
ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের
  • ১৯ আগস্ট ২০২৬
ম্যানুয়ালি শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন, প্রাধা…
  • ১৯ আগস্ট ২০২৬