বিকেএসপিতে স্নাতক কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শেষ ৩০ জুলাই

০৮ জুলাই ২০২৬, ০৯:৪১ AM , আপডেট: ০৮ জুলাই ২০২৬, ১০:০১ AM
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান © সংগৃহীত ও টিডিসি সম্পাদিত

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত চার বছর মেয়াদি ব্যাচেলর অব স্পোর্টস স্টাডিজ (প্রস্তাবিত ব্যাচেলর অব সায়েন্স (সম্মান) ইন ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স) কোর্সের প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ শিক্ষাবর্ষে ক্রিকেট বিষয়ে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। অনলাইনে আবেদন গ্রহণ চলবে আগামী ৩০ জুলাই পর্যন্ত।

সোমবার (৬ জুলাই) বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ, এনডিসি, পিএসসি কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানবিক, ব্যবসায় শিক্ষা, এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট), ডিপ্লোমা-ইন-কমার্স শাখার শিক্ষার্থীদের ২০২২ বা ২০২৩ সালের এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.০ এবং ২০২৪ বা ২০২৫ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.০ থাকতে হবে। পাশাপাশি দুই পরীক্ষায় গড় জিপিএ কমপক্ষে ৪.৫ হতে হবে।

অন্যদিকে বিজ্ঞান ও এইচএসসি (ভোকেশনাল) শাখার শিক্ষার্থীদের এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.২৫, এইচএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.০ এবং দুই পরীক্ষায় গড় জিপিএ কমপক্ষে ৪.৭৫ থাকতে হবে। এ ছাড়া আবেদনকারীকে ক্রিকেটে জাতীয়, বিভাগীয়, ঢাকা লীগের প্রথম বা দ্বিতীয় বিভাগ অথবা জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) পর্যায়ে খেলার অভিজ্ঞতা থাকতে হবে।

ভর্তি পরীক্ষা আগামী ৯ আগস্ট সকাল ৯টায় বিকেএসপি, জিরানী, সাভারে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় মোট নম্বরের মধ্যে এমসিকিউ পদ্ধতিতে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞানের ওপর ৩০ নম্বর এবং ক্রীড়া মেধা যাচাইয়ে ৭০ নম্বর থাকবে। এছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলের ভিত্তিতেও নির্ধারিত নম্বর যোগ করা হবে।

অনলাইন আবেদনের সময় এসএসসি ও এইচএসসির মার্কশিট, প্রশংসাপত্র, খেলার অভিজ্ঞতার সনদ এবং জাতীয় পরিচয়পত্র সংযুক্ত করতে হবে। ভর্তি পরীক্ষার দিন অনলাইন নিবন্ধনের প্রিন্ট কপি, সদ্য তোলা ছয় কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং প্রয়োজনীয় সনদের ফটোকপি জমা দিতে হবে। একই সঙ্গে আবেদনকারীকে স্বাস্থ্য পরীক্ষায় অংশ নিতে হবে এবং সংশ্লিষ্ট খেলার প্রয়োজনীয় পোশাক ও সরঞ্জাম সঙ্গে আনতে হবে।

আরও পড়ুন: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তিতে কত আবেদন পড়ল

ভর্তি পরীক্ষার ফল আগামী ২০ আগস্ট বিকেএসপির ওয়েবসাইটে (এখানে ক্লিক) প্রকাশ করা হবে। চূড়ান্ত ভর্তি অনুষ্ঠিত হবে ৩ সেপ্টেম্বর এবং ক্লাস শুরু হবে ৬ সেপ্টেম্বর।ভর্তিকৃত শিক্ষার্থীরা আবাসিক অথবা অনাবাসিক—উভয় ব্যবস্থায় অধ্যয়নের সুযোগ পাবেন।

আবেদন ফি এক হাজার টাকা। অনলাইনে অ্যাপ্লিক্যান্ট রেজিস্ট্রেশন অপশনে গিয়ে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য আবেদন ২০২৬ নির্বাচন করে ফরম পূরণ, সাবমিট, পেমেন্ট, পিডিএফ ডাউনলোড এবং প্রিন্ট সম্পন্ন করতে হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে (এখানে ক্লিক) করুন।

মহিলা দলের নেত্রীকে ব্ল্যাকমেইলের অভিযোগ, বিএনপি কর্মী গ্রে…
  • ১৫ নভেম্বর ২০২৬
ঝালকাঠিতে ইয়াবা সেবনের দায়ে চারজনের তিন মাসের কারাদণ্ড
  • ১৫ নভেম্বর ২০২৬
আগস্টের শেষে দেশ ছাড়েন শামীম ওসমান, বললেন— কীভাবে ফিরতে চান
  • ১৫ নভেম্বর ২০২৬
রোগীর মৃত্যুতে অবহেলার অভিযোগ, চার নার্সকে শোকজ
  • ১৫ নভেম্বর ২০২৬
বিষখালী নদীর তীরে অবৈধভাবে মাটি কাটায় দুই বোট আটক, ৩ লাখ টা…
  • ১৫ নভেম্বর ২০২৬
ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে একক বক্তব্য দিলেন নাহিদ ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950